• আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের বাতিক: এবার টার্গেট ২ তুর্কি মন্ত্রী

    আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের বাতিক: এবার টার্গেট ২ তুর্কি মন্ত্রী

    আগস্ট ০২, ২০১৮ ০২:২১

    তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দু’জন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।

  • ‘মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করবে ইরান-রাশিয়া সহযোগিতা’

    ‘মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করবে ইরান-রাশিয়া সহযোগিতা’

    আগস্ট ০২, ২০১৮ ০১:৩৮

    মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করতে ভূমিকা রাখবে। এ মন্তব্য করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে।

  • ট্রাম্প ঘোষণা দিলেন শর্তহীন আলোচনার: দু'ঘণ্টা না যেতেই পম্পেও'র ৩ শর্ত

    ট্রাম্প ঘোষণা দিলেন শর্তহীন আলোচনার: দু'ঘণ্টা না যেতেই পম্পেও'র ৩ শর্ত

    জুলাই ৩১, ২০১৮ ১৪:৪২

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য পূর্বশর্ত ঘোষণা করেছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনাশর্তে ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা দেয়ার পর দুই ঘণ্টা যেতে না যেতেই পররাষ্ট্রমন্ত্রী শর্তের কথা জানালেন।

  • অস্ত্র বিক্রি নিয়ে হুমকি: আমেরিকার নিন্দা করল তুরস্ক-রাশিয়া

    অস্ত্র বিক্রি নিয়ে হুমকি: আমেরিকার নিন্দা করল তুরস্ক-রাশিয়া

    জুলাই ৩১, ২০১৮ ১৪:০২

    আমেরিকার হুমকির ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া। দেশ দুটি বলেছে, আমেরিকার অপছন্দের কোনো দেশের কাছ থেকে যখন তৃতীয় কোনো দেশ অস্ত্র কিনতে চায় তখনই মার্কিন কর্মকর্তারা এ ধরনের হুমকির ভাষা ব্যবহার করেন। রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চেষ্টা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমেরিকা তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।

  • মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের গোপন বৈঠক

    মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের গোপন বৈঠক

    জুলাই ৩১, ২০১৮ ০৫:০৯

    আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা গত সপ্তাহে কাতারে একজন মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে তালেবান সূত্র নিশ্চিত করেছে।

  • ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা নেই: কাসেমি

    ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা নেই: কাসেমি

    জুলাই ৩০, ২০১৮ ১৮:২৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের বিদ্যমান সক্ষমতা ও দেশের জনগণের সাহসের কথা বিবেচনা করে আমেরিকা ভুল পথে পা বাড়াবে না।

  • কঠিন পরীক্ষার মুখে ইউরোপ: হয় ট্রাম্প না হয় ইরানকে বেছে নিতে হবে

    কঠিন পরীক্ষার মুখে ইউরোপ: হয় ট্রাম্প না হয় ইরানকে বেছে নিতে হবে

    জুলাই ৩০, ২০১৮ ১৪:০৮

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা অকার্যকর করার জন্য যেভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন তাতে ইউরোপ বিব্রতকর অবস্থায় পড়েছে। ইউরোপের পক্ষ থেকে হয় ট্রাম্পের স্বেচ্ছাচারিতা মেনে নিয়ে আমেরিকাকে বেছে নিত হবে অথবা ইরানের সঙ্গে আর্থ-রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে।

  • ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন ট্রাম্প: ওয়েন্ডি শেরম্যান

    ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন ট্রাম্প: ওয়েন্ডি শেরম্যান

    জুলাই ৩০, ২০১৮ ০৫:৩৮

    সাবেক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন। ইরানের জনগণ কখনো হুমকি বা নিষেধাজ্ঞার কারণে নতি স্বীকার করে না।

  • মার্কিন বিদ্যুৎ গ্রিডে নজর রুশ হ্যাকারদের

    মার্কিন বিদ্যুৎ গ্রিডে নজর রুশ হ্যাকারদের

    জুলাই ২৯, ২০১৮ ১৩:১৭

    মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হ্যাকাররা আমেরিকার নির্বাচনী ব্যবস্থা থেকে বিদ্যুৎ গ্রিডের দিকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে গতকাল (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এসব হ্যাকার রুশ সরকারের মদদপুষ্ট বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

  • ‘ইরানও তাদের স্বার্থ বিপদের মুখে ফেলবে’

    ‘ইরানও তাদের স্বার্থ বিপদের মুখে ফেলবে’

    জুলাই ২৯, ২০১৮ ১০:৫৮

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, আমেরিকাসহ যেসব দেশ ইরানের স্বার্থ বিপদের মুখে ফেলবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে তেহরান এবং তাদের স্বার্থও সাধ্যমতো বিপদগ্রস্ত করে তোলা হবে।