-
আমেরিকা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে: ইরান
মে ৩০, ২০১৮ ০৯:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, মার্কিন সরকার ইরানের অর্থনীতিকে দুর্বল করতে সর্বশক্তি নিয়োগ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এখন ইরানবিরোধী অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা কেন্দ্রে পরিণত হয়েছে। গতরাতে প্রাদেশিক গভর্নরদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
-
ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ভারত: সুষমা স্বরাজ
মে ২৯, ২০১৮ ০০:২৯ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তার দেশ শুধুমাত্র জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে; কোনো বিশেষ দেশের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা নয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি তা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
-
শীর্ষ বৈঠকের আগেই সব পরমাণু অস্ত্র সরিয়ে নিন: উত্তর কোরিয়াকে আমেরিকা
মে ২৮, ২০১৮ ১৩:১৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে পূর্বনির্ধারিত শীর্ষ বৈঠকের আগে পিয়ংইয়ংকে তার সব পরমাণু অস্ত্র কোরিয় উপদ্বীপের বাইরে সরিয়ে নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা।
-
স্বার্থ রক্ষিত হলেই কেবল পরমাণু সমঝোতায় টিকে থাকবে ইরান: জারিফ
মে ২৮, ২০১৮ ০০:১৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যে নয়া নীতি ঘোষণা করেছেন তার ফলে আমেরিকা আগের চেয়ে আরো বেশি একঘরে হয়ে পড়বে।
-
চীনা দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা
মে ২৭, ২০১৮ ১৬:৪৩দক্ষিণ চীন সাগরে চীনা দ্বীপপুঞ্জের কাছে আমেরিকার দুটি যুদ্ধজাহাজ উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড ডেস্ট্রয়ার চীনের পারাসেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে যায়। এই দ্বীপপুঞ্জকে চীন নিজের বলে দাবি করে থাকে তবে প্রতিবেশী দেশগুলো তাতে আপত্তি জানিয়ে আসছে।
-
সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ রুশ সামরিক উপদেষ্টা নিহত
মে ২৭, ২০১৮ ১৩:৫৮সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। রুশ সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।
-
যুদ্ধকামী নই তাই বলে যুদ্ধকে ভয় পাই না: হিজবুল্লাহ
মে ২৬, ২০১৮ ০০:৩২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার সংগঠন যুদ্ধ চায় না তবে কেউ আগ্রাসন চালালে যুদ্ধ করতে মোটেও ভয় পায় না হিজবুল্লাহ।
-
পম্পেওর বক্তব্যে বুদ্ধিমত্তার পরিচয় নেই: লারিজানি
মে ২৫, ২০১৮ ১০:৩৫ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার ড. লারিজানি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে বুদ্ধিমত্তার পরিচয় নেই। ইরানের বিরুদ্ধে 'মার্কিন নয়া কৌশল' সম্পর্কে পম্পেওর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আজ কোমে এ কথা বলেন।
-
‘আগের মতোই পরমাণু কর্মসূচি চালু করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত’
মে ২৪, ২০১৮ ১১:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষা করা না হলে ইরান আগের মতোই পরমাণু কর্মসূচি চালু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
-
সিরিয়ার সেনা অবস্থানে আবার মার্কিন হামলা
মে ২৪, ২০১৮ ০৯:৪৯সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে কয়েকটি সামরিক অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট বিমান হামলা চালিয়েছে।