-
মস্কো থেকে ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া
মার্চ ২৭, ২০১৮ ০১:৪৯ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ সিনেটর ভ্লাদিমির জ্যাভারভ (Vladimir Dzhabarov) আমেরিকার বিরুদ্ধে সমান পাল্টা পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।
-
‘আমেরিকাকে ঠেকাতে চীন ও রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে ইরান’
মার্চ ২৫, ২০১৮ ০২:৪৭আমেরিকার ইরান বিরোধী পদক্ষেপ প্রতিহত করতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান। চরম উগ্র কূটনীতিক জন বোল্টনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ফলে ওয়াশিংটনের ইরান বিদ্বেষী নীতি আরো কঠোর হবে বলে যখন ধারণা করা হচ্ছে তখন এ ঘোষণা দিল তেহরান।
-
আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ
মার্চ ২৫, ২০১৮ ০২:০৭মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র আইন সংস্কারের দাবিতে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভয়াবহ হামলার পর কয়েকটি ছাত্র সংগঠনের আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছে।
-
ইরানের বিরুদ্ধে কেনো সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে ইঙ্গ-মার্কিন-সৌদি-ইসরাইলি অক্ষ?
মার্চ ২৪, ২০১৮ ১৩:৪৫ইঙ্গ-মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে আবারও পুরনো অপপ্রচারে নেমেছে সৌদি শাসকগোষ্ঠী। এরই অংশ হিসেবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল যোবায়ের বলেছেন, ইরান সন্ত্রাসবাদে সহায়তা দিচ্ছে এবং দেশটি মধ্যপ্রাচ্যের জন্য এক বড় সমস্যা!
-
মারাত্মক উসকানি দিয়েছে আমেরিকা: চীনের হুঁশিয়ারি
মার্চ ২৪, ২০১৮ ১৩:২৩বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছ দিয়ে একটি মার্কিন ডেস্ট্রয়ারের টহল দেয়ার ঘটনাকে ‘মারাত্মক উসকানি’ বলে অভিহিত করেছে বেইজিং। চীন বলেছে, এ ধরনের সমারিক তৎপরতা চীনের ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’র প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
-
তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া: দাবি করলেন মার্কিন জেনারেল
মার্চ ২৪, ২০১৮ ১১:১০আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন দাবি করেছেন, তালেবানকে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া।
-
সন্ত্রাস ও মাদক বিস্তারে ন্যাটো: কেন আফিম-ক্ষেত তেলখনির চেয়েও বেশি প্রিয় ওদের কাছে?
মার্চ ২৩, ২০১৮ ১৪:০৩আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির ফলে দেশটিতে যে কেবল সন্ত্রাস ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংখ্যাই বেড়েছে তা নয়, একইসঙ্গে মাদকদ্রব্য উৎপাদনও বেড়েছে বিপুল মাত্রায়।
-
'আমেরিকার হামলা ঠেকাতে প্রস্তুত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা'
মার্চ ২৩, ২০১৮ ১৩:০৫আমেরিকাসহ যে কোনো দেশের হামলা ঠেকানোর জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ এ কথা জানিয়েছেন।
-
বাণিজ্য যুদ্ধের আতংকের মধ্যে চীনা দ্বীপের কাছ দিয়ে গেল মার্কিন ডেস্ট্রয়ার
মার্চ ২৩, ২০১৮ ১২:১৮একটি মার্কিন ডেস্ট্রয়ার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছে। স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে টহল দেয় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডিওয়ে।
-
আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলে শেষ পর্যন্ত লড়াই করব: চীন
মার্চ ২৩, ২০১৮ ১১:২৪চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৬,০০০ কোটি ডলারের শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হবে।