•  সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিন:  ইরান

    সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইরান

    ডিসেম্বর ২০, ২০১৭ ১৩:১০

    ২০১৫ সালে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খোশরু। সেইসঙ্গে আন্তর্জাতিক সমঝোতা বানচালের লক্ষ্যে ওয়াশিংটনের পক্ষে যে চেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • ‘মার্কিন পরমাণু অস্ত্রকে ভয় পাবে না চীন ও রাশিয়া’

    ‘মার্কিন পরমাণু অস্ত্রকে ভয় পাবে না চীন ও রাশিয়া’

    ডিসেম্বর ১৯, ২০১৭ ২৩:২৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলা ও তা ব্যবহারের যে ইঙ্গিত দিয়েছেন তাতে রাশিয়া ও চীন ভীত হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক ও সাবেক অধ্যাপক জেমস পেত্রাস।

  • পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন ট্রাম্প

    পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন ট্রাম্প

    ডিসেম্বর ১৯, ২০১৭ ২১:২৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন নিরাপত্তা নীতি ঘোষণা করেছেন এবং তাতে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। সোমবার নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় ট্রাম্প দাবি করেন, আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হচ্ছে তার দেশের নিরাপত্তা নীতির ভিত্তি। এ নীতির আওতায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বেশ কিছু ইস্যুতে মার্কিন নাগরিকদের স্বার্থ থাকবে সবার ঊর্ধ্বে।

  • 'সর্বশক্তি দিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত রুখে দেবে হামাস'

    'সর্বশক্তি দিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত রুখে দেবে হামাস'

    ডিসেম্বর ১৯, ২০১৭ ১৬:২১

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দখল করা বায়তুল মুকাদ্দাস শহর হচ্ছে ফিলিস্তিনের চিরদিনের রাজধানী। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যুতে মিশরের তোলা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়ায় সংগঠনটি ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একথা বলেছে।

  • ক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসরাইল ও মিশর সফর বাতিল  

    ক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসরাইল ও মিশর সফর বাতিল  

    ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:১৪

    বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইহুদিবাদী ইসরাইল ও মিশর সফর বাতিল করেছেন। গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পেন্সের সফর বাতিলের কথা নিশ্চিত করেছে।

  • ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন: আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান

    ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন: আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান

    ডিসেম্বর ১৯, ২০১৭ ০৪:০৮

    ইউরোপীয় দেশগুলোতে মোতায়েন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ বিষয়ক দপ্তরের পরিচালক মিখাইল উলিয়ানোভ এই আহ্বান জানিয়েছেন।

  • জাতিসংঘে ভেটো: আমেরিকার তীব্র নিন্দা জানাল ইরান

    জাতিসংঘে ভেটো: আমেরিকার তীব্র নিন্দা জানাল ইরান

    ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৪৩

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি বলে মন্তব্য করেছে।

  • ক্ষেপণাস্ত্রের টুকরোটা দিন তো, পরীক্ষা করি: আমেরিকাকে ইরান

    ক্ষেপণাস্ত্রের টুকরোটা দিন তো, পরীক্ষা করি: আমেরিকাকে ইরান

    ডিসেম্বর ১৮, ২০১৭ ১৪:২১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে আমেরিকা যে ভিত্তিহীন কথা বলেছে সে বিষয়ে শিগগিরি জাতিসংঘে অভিযোগ করবে তেহরান।

  • ইরানের কাছে বোয়িং-এয়ারবাস বিক্রিতে বাধা দিতে পারেন ট্রাম্প

    ইরানের কাছে বোয়িং-এয়ারবাস বিক্রিতে বাধা দিতে পারেন ট্রাম্প

    ডিসেম্বর ১৭, ২০১৭ ০০:০৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে কাছে কয়েকশ যাত্রীবাহী বিমান বিক্রির বিষয়ে জায়ান্ট কোম্পানি বোয়িং ও এয়ারবাস যে পরিকল্পনা করছে তাতে বাধা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন আভাস দিয়েছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল।

  • নিকি হ্যালির ক্ষেপণাস্ত্র প্রদর্শন সেরা 'কমেডি শো'

    নিকি হ্যালির ক্ষেপণাস্ত্র প্রদর্শন সেরা 'কমেডি শো'

    ডিসেম্বর ১৬, ২০১৭ ১৫:২৮

    সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইরানের ক্ষেপণাস্ত্র হিসেবে প্রমাণ করার মার্কিন প্রচেষ্টাকে সেরা' কমেডি শো' বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ হাফসা কারা মুস্তাফা।