ক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসরাইল ও মিশর সফর বাতিল  
https://parstoday.ir/bn/news/west_asia-i50029-ক্ষোভের_মুখে_মার্কিন_ভাইস_প্রেসিডেন্টের_ইসরাইল_ও_মিশর_সফর_বাতিল
বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইহুদিবাদী ইসরাইল ও মিশর সফর বাতিল করেছেন। গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পেন্সের সফর বাতিলের কথা নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:১৪ Asia/Dhaka
  • ক্ষুব্ধ লোকজন ট্রাম্প ও পেন্সের ছবির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন
    ক্ষুব্ধ লোকজন ট্রাম্প ও পেন্সের ছবির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন

বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইহুদিবাদী ইসরাইল ও মিশর সফর বাতিল করেছেন। গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পেন্সের সফর বাতিলের কথা নিশ্চিত করেছে।

আজ থেকে এ সফর শুরুর কথা ছিল। তবে, সাম্প্রতিক বিক্ষোভের কারণে এ সফর বাতিল করা হয় নি বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সফর বাতিলের বিষয়ে হোয়াইট হাউজ বলছে, সিনেটে ট্যাক্স নিয়ে শিগগিরি ভোটাভুটি হবে এবং সেখানে ভাইস প্রেসিডেন্টের সমর্থন প্রয়োজন রয়েছে। এ কারণে তার সফর স্থগিত করা হলো। আমেরিকা দা বি করছে, ইতিহাসে ট্যাক্স কাটছাঁটের এটাই হবে সবচেয়ে বড় ঘটনা।

ফিলিস্তিনে মার্কিন ও ইসরাইল-বিরোধী বিক্ষোভ

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ও গোটা মধ্যপ্রাচ্যে বিক্ষুব্ধ পরিস্থিতির সষ্টি হয়েছে। এছাড়া, খোদ আমেরিকাসহ সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এ অবস্থার মধ্যে পেন্সের সফর বাতিল করা হলো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯