-
ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে বেশিরভাগ মার্কিনী লজ্জিত!
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১৪:৩৭আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অযোগ্য বলে বেশিরভাগ মার্কিনী মত দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একটি জরিপের মাধ্যমে এ মতামত উঠে এসেছে।
-
‘আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে’
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ০৫:৩২উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির বিরুদ্ধে তার দেশ ‘মারাত্মক প্রতিক্রিয়া’ দেখাতে পারে।
-
আমেরিকার বিরুদ্ধে সেনাবাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রেসিডেন্ট মাদুরো
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:২৮মার্কিন হুমকির মোকাবেলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় দেশের সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর তীব্র বাকযুদ্ধের পর এ আহ্বান জানানো হয়।
-
ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: স্বীকার করলেন মার্কিন সেনাপ্রধান
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৩:২৫তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে সমঝোতা হয়েছে ইরান তা পুরোপুরি মেনে চলছে বলে স্বীকার করেছেন মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফের প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। একই সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন সরে এলে তা আমেরিকার জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৯:২৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নিতে তার দেশ ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে। দু দেশের মধ্যে যখন বাক-বিতণ্ডা চরম আকার ধারণ করেছে তখন ট্রাম্প যুদ্ধ-প্রস্তুতির কথা বললেন।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৪:১২মার্কিন সরকার উত্তর কোরিয়ার প্রধান কয়েকটি ব্যাংক এবং ২৬ জন নির্বাহীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়া যখন একের পর এক পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছ এবং আমেরিকা যখন কোরীয় উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করছে তখন এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
-
আফগানিস্তানে সেনা মোতায়েন করবে না ভারত: প্রতিরক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১৬:২১ভারত আফগানিস্তানে সেনা মোতায়েন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মার্কিন নীতিকে জোরালো সমর্থন দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করে এ ঘোষণা দেয়া হয়।
-
‘উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে দ. কোরিয়ার দৈনিক ২০ হাজার মানুষ নিহত হবে’
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৯:২০মার্কিন বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রব গিভেন্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন দক্ষিণ কোরিয়ার ২০ হাজার মানুষ নিহত হবে। লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ আশংকা ব্যক্ত করেন তিনি।
-
নিউইয়র্কে ইরানের ভাবমর্যাদা উজ্জ্বল হয়েছে: বাহরাম কাসেমি
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:৪৯আমেরিকার নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সফর এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার উপস্থিতির ফলে এ অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
-
আমেরিকা কোনোদিন উত্তর কোরিয়ায় হামলা করবে না: রাশিয়া
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ০৩:১৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিঃসন্দেহে আমেরিকা কোনোদিন উত্তর কোরিয়ায় হামলা করবে না; কারণ, ওয়াশিংটনের জানা আছে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রধর।