-
দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে: রাশিয়া
জুন ১০, ২০১৭ ০০:৩৭রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার রাকা শহরের আশপাশ থেকে থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি এই রাকা শহরে অবস্থিত।
-
আগেই জানতেন মার্কিন ম্যাটিস; রাশিয়া যাচ্ছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী
জুন ০৯, ২০১৭ ২০:৩৩কাতারের সঙ্গে সৌদি আরবসহ চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই জানতেন ‘পাগলা কুকুর' খ্যাত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ কথা জানিয়েছেন তারই জনসংযোগ বিষয়ক সহকারী ডানা হোয়াইট।
-
দ. চীন সাগরের আকাশে মার্কিন পরমাণু বোমারু বিমান: বেইজিংয়ের হুমকি
জুন ০৯, ২০১৭ ১৪:২৮দক্ষিণ চীন সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই বোমারু বিমান উড্ডয়নের পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) পরোক্ষভাবে ওয়াশিংটনকে হুমকি দিয়েছে বেইজিং। চীন বলেছে, নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব বজায় রাখা হবে।
-
আমেরিকাই মূল পরিকল্পনাকারী: ইরান
জুন ০৯, ২০১৭ ১১:৫৯ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি তেহরানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এ ধরনের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হচ্ছে আমেরিকা। তিনি আজ তেহরানে জুমার নামাজে খুতবার আগে দেয়া এক ভাষণে এ কথা বলেন।
-
‘মার্কিন ভূখণ্ড থেকে চালানো সাইবার হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করছে না মস্কো’
জুন ০৯, ২০১৭ ০৭:৫১ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকোভ বলেছেন, দৈনিকই আমেরিকার ভূখণ্ড থেকে চালানো সাইবার হামলার মোকাবেলা করা সত্ত্বেও এ জন্য ওয়াশিংটনকে দায়ী করছে না রাশিয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন তিনি।
-
মার্কিন কৃষ্ণাঙ্গ সেনারা আড়াই গুণ বেশি কোর্ট মার্শালের শিকার হন
জুন ০৮, ২০১৭ ১৫:০৮মার্কিন সেনাবাহিনীর কৃষ্ণাঙ্গ সেনারা তাদের শ্বেতাঙ্গ সতীর্থদের তুলনায় অধিকহারে কোর্ট মার্শালসহ অন্যান্য সামরিক বিচারের মুখে পড়েন। কখনো কখনো তারা আড়াই গুণেরও বেশি সামরিক বাহিনীর বিচারের মুখে পড়েন।
-
মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে হতে চলেছে সর্ববৃহৎ সামরিক মহড়া
জুন ০৮, ২০১৭ ১০:১২মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে সর্ববৃহৎ সামরিক মহড়া আগামী মাসে অনুষ্ঠিত হবে। মহড়ায় আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর ২৫ হাজার সেনা অংশ গ্রহণ করবে।
-
পেন্টাগনের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নাকচ করল চীন
জুন ০৭, ২০১৭ ১৪:১৬মার্কিন কংগ্রেসে পেশ করা পেন্টাগনের প্রতিবেদনকে বেইজিং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নাকচ করে দিয়েছে। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানে ভবিষ্যতে চীনের ঘাঁটি নির্মাণের সম্ভাবনা রয়েছে। আফ্রিকার জিবুতিতে ঘাঁটি স্থাপনের পর চীন বিদেশে আরো ঘাঁটি নির্মাণ করবে বলেও এতে পূর্বাভাষ দেয়া হয়েছে।
-
রুশ-মার্কিন পরমাণু যুদ্ধ হলে কেউ বাঁচবে না: পুতিন
জুন ০৭, ২০১৭ ০৯:২৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকা যদি পরমাণু যুদ্ধ শুরু করে তাহলে সে যুদ্ধ এতটাই ভয়ংকর হবে যে, বিজয় দাবি করার মতো কেউ বেঁচে থাকবে না।
-
পরমাণু বোমাবহনে সক্ষম মার্কিন বিমানকে প্রতিহত করল রুশ এসইউ-২৭
জুন ০৬, ২০১৭ ১৪:৩০পরমাণু বোমাবহনে সক্ষম কৌশলগত মার্কিন একটি বোমারু বিমানকে আজ(মঙ্গলবার) প্রতিহত করছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। পরমাণু বোমাবহনে সক্ষম কৌশলগত বি-৫২ বোমারু বিমানকে বাল্টিক অঞ্চলের শনাক্ত করা হয় এবং তাকে রুশ আকাশসীমায় ঢুকতে বাঁধা দেয় রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান।