পরমাণু বোমাবহনে সক্ষম মার্কিন বিমানকে প্রতিহত করল রুশ এসইউ-২৭
পরমাণু বোমাবহনে সক্ষম কৌশলগত মার্কিন একটি বোমারু বিমানকে আজ(মঙ্গলবার) প্রতিহত করছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। পরমাণু বোমাবহনে সক্ষম কৌশলগত বি-৫২ বোমারু বিমানকে বাল্টিক অঞ্চলের শনাক্ত করা হয় এবং তাকে রুশ আকাশসীমায় ঢুকতে বাঁধা দেয় রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে বিশাল বোমারু বিমানকে দেখতে পেয়ে রুশ নৌবাহিনীর বাল্টিক বহর থেকে এসইউ-২৭ যুদ্ধবিমানকে পাঠানো হয়। বি-৫২ বিমানকে অনুসরণ করতে থাকে এসইউ-২৭ যুদ্ধবিমান।
শেষ পর্যন্ত রুশ যুদ্ধবিমান এসইউ-২৭’য়ের সতর্ক প্রহরায় মার্কিন বি-৫২ কৌশলগত বোমারু বিমানটি ওই এলাকা ত্যাগ করে। বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। অবশ্য নিরাপদ দূরত্ব থেকে বোমারু বিমানের ওপর নজর রাখা হয়েছে বলে রুশ প্রতিরক্ষ মন্ত্রণালয় জানিয়েছে। দায়িত্ব পালন শেষে এসইউ-২৭ রাশিয়ায় নিজ ঘাঁটিতে ফিরে গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬