• ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ছিল নাশকতা: রাশিয়া

    ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ছিল নাশকতা: রাশিয়া

    আগস্ট ১৬, ২০২২ ১৪:২৮

    ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আজ (মঙ্গলবার) একাধিক বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ‘মিথ’ ভেঙে গেছে: রাশিয়া

    ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ‘মিথ’ ভেঙে গেছে: রাশিয়া

    আগস্ট ১৬, ২০২২ ১৪:১৩

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে তার দেশের সামরিক বাহিনীর অভিযানের মধ্যদিয়ে পশ্চিমা ‘সুপার অস্ত্রের মিথ’ ভেঙে গেছে। আজ (মঙ্গলবার) একটি আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন তিনি।

  • পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে: রাশিয়া

    পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে: রাশিয়া

    আগস্ট ১৫, ২০২২ ১৬:৪০

    ইউক্রেনের খারকিভ অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, তারা খারকিভের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঐ হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

  • সেই জাহাজ এখন সিরিয়ার দিকে যাচ্ছে

    সেই জাহাজ এখন সিরিয়ার দিকে যাচ্ছে

    আগস্ট ১৫, ২০২২ ০৯:০৭

    ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে প্রথম যে জাহাজটি লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি শেষ পর্যন্ত সিরিয়ার তারতুস বন্দরের দিকে যাচ্ছে। লেবাননের ক্রেতা ইউক্রেন থেকে পাঠানো এই খাদ্যশস্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে জাহাজটি তার গন্তব্য পরিবর্তন করে এখন সিরিয়ার তারতুস বন্দরের অভিমুখে রওয়ানা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

  • স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

    স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

    আগস্ট ১৫, ২০২২ ০২:৪৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি গতকাল (রোববার) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রত্যয় ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সংসদ স্পিকার আরিফ আলভিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

  • পরমাণু স্থাপনায় মোতায়েন রুশ সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে: জেলেনস্কি

    পরমাণু স্থাপনায় মোতায়েন রুশ সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে: জেলেনস্কি

    আগস্ট ১৪, ২০২২ ০৯:০৬

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মোতায়েন রাশিয়ার সেনাদের ওপর ইউক্রেনের সেনারা হামলা চালাচ্ছে। ইউরোপের সর্ববৃহৎ এ পরমাণু স্থাপনা নিয়ে যখন বড় রকমের উদ্বেগ সৃষ্টি হয়েছে তখন জেলেনস্কি এই কথা বললেন।

  • রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার

    রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার

    আগস্ট ১৪, ২০২২ ০৭:০৬

    আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছে, রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন এবং তাইওয়ানকে কেন্দ্র করে ভয়াবহ এই যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। 

  • গাজা ও ইউক্রেন সংকটে পাশ্চাত্যের ভণ্ডামির নানা রহস্য!

    গাজা ও ইউক্রেন সংকটে পাশ্চাত্যের ভণ্ডামির নানা রহস্য!

    আগস্ট ১৩, ২০২২ ১৫:৪৬

    ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আন্তর্জাতিক বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি ও আচরণের বিষয়টি স্বীকার করেছেন।

  • ক্রিমিয়ার রুশ ঘাঁটিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয় নি: পেন্টাগন

    ক্রিমিয়ার রুশ ঘাঁটিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয় নি: পেন্টাগন

    আগস্ট ১৩, ২০২২ ১১:৪৬

    মার্কিন সেনা সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার জন্য আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা হয় নি। গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে প্রায় আটটি বিমান ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ধ্বংস হয়। ধারণা করা হচ্ছে- এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে।

  • রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস

    রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস

    আগস্ট ১৩, ২০২২ ০৮:৩৭

    রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, দোনেস্ক অঞ্চলে দুটি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে।