• ইউক্রেন নয় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: মস্কো

    ইউক্রেন নয় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: মস্কো

    আগস্ট ১২, ২০২২ ০৫:৩৩

    রাশিয়া বলেছে, দেশটি ‘নিশ্চিতভাবে’ ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে; ইউক্রেনের বিরুদ্ধে নয়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো বৃহস্পতিবার মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে একথা বলেন।

  • ‘পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতিস্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা’

    ‘পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতিস্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা’

    আগস্ট ১২, ২০২২ ০২:৫৭

    ইউক্রেন যুদ্ধে যেকোনো একটি পক্ষ নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে চাপ সৃষ্টি করছে তাতে নমনীয় হবে না দক্ষিণ আফ্রিকা। দেশটি আরো বলেছে, পাশ্চাত্য কখনও কখনও দক্ষিণ আফ্রিকার ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় যা গ্রহণযোগ্য নয়।

  • পরমাণু জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

    পরমাণু জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

    আগস্ট ১১, ২০২২ ০৫:২৫

    ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহবান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এজন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।

  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর: ইউক্রেন ইস্যুতে সমর্থন লাভের চেষ্টা

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর: ইউক্রেন ইস্যুতে সমর্থন লাভের চেষ্টা

    আগস্ট ১০, ২০২২ ১৫:০৫

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আফ্রিকার কয়েকটি দেশ সফরকালে নিরাপত্তা, খাদ্য সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টি ছাড়াও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সমর্থন লাভের বিষয়ে ওই দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ব্লিঙ্কেন দক্ষিণ আফ্রিকা, ডেমোক্রেটিক কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টদের সাথে সাক্ষাত করেছেন।

  • ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া

    ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া

    আগস্ট ১০, ২০২২ ১০:১১

    রাশিয়া জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারার কারণে ইউরোপের তিনটি দেশে তারা তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশ তিনটি হলো চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি।

  • রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করুন: জেলেনস্কির দাবি

    রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করুন: জেলেনস্কির দাবি

    আগস্ট ০৯, ২০২২ ১০:০৬

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সমস্ত নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।

  • ইউক্রেনের বন্দর থেকে আরো দুটি খাদ্যশস্যবাহী জাহাজ ছেড়েছে

    ইউক্রেনের বন্দর থেকে আরো দুটি খাদ্যশস্যবাহী জাহাজ ছেড়েছে

    আগস্ট ০৯, ২০২২ ০৭:১৭

    ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে আরও দুটি জাহাজ খাদ্যশস্য নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। তুরস্ক এবং ইউক্রেনের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

  • পূর্ব প্রস্তুতি ছাড়া জেলেনস্কির সঙ্গে পুতিনের আলাচনা হবে না: ক্রেমলিন

    পূর্ব প্রস্তুতি ছাড়া জেলেনস্কির সঙ্গে পুতিনের আলাচনা হবে না: ক্রেমলিন

    আগস্ট ০৯, ২০২২ ০৪:০১

    ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করলেই কেবল প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন।

  • সর্বপ্রথম গন্তব্যে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী জাহাজ

    সর্বপ্রথম গন্তব্যে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী জাহাজ

    আগস্ট ০৮, ২০২২ ১৪:২২

    ইউক্রেন থেকে শস্যবাহী একটি জাহাজ সর্বপ্রথম তার গন্তব্যে পৌঁছেছে। জাহাজটি গত ৫ আগস্ট ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর চেরনোমর্স্ক থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছাকাছি ডেরিন্স বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

  • ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলাকে আত্মঘাতী তৎপরতা বলল জাতিসংঘ

    ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলাকে আত্মঘাতী তৎপরতা বলল জাতিসংঘ

    আগস্ট ০৮, ২০২২ ১৩:১৯

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ব্যাপকভাবে বোমাবর্ষণের ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই বোমা হামলাকে “আত্মঘাতী তৎপরতা” বলে উল্লেখ করেছেন।