রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করুন: জেলেনস্কির দাবি
https://parstoday.ir/bn/news/world-i111672-রাশিয়াকে_সব_জায়গায়_নিষিদ্ধ_করুন_জেলেনস্কির_দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সমস্ত নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০২২ ১০:০৬ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সমস্ত নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল (সোমবার) মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে বলেন, রাশিয়ার সমস্ত জ্বালানি আমদানির ওপর পশ্চিমাদেরকে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং রাশিয়ার কোনো নাগরিক যাতে এক বছরের জন্য কোথাও বের না হতে পারে তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। রুশ নাগরিকদের নিজেদের দেশেই বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের সরকার দর্শন পরিবর্তন না করবে।

জেলেনস্কি বলেন, “সম্মিলিত শাস্তির ব্যবস্থা চলমান সংকট সমাধানের একমাত্র পথ। এই ধরনের ব্যবস্থা নিলে তারা বুঝতে পারবে এবং রাশিয়ার জনগণ তাদরে সরকারকে বলবে এই যুদ্ধের জন্য তারা দায়ী নয়।”

ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া রাশিয়ার বহু নাগরিক ও সংস্থার ওপর সাড়ে পাঁচ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসআইবি/৯