-
‘ব্যক্তি পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে: বাইডেনের হুমকি
জানুয়ারি ২৬, ২০২২ ০৫:৩৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘ব্যক্তি ভ্লাদিমির পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে।
-
আমেরিকার সৃষ্ট সংকট মস্কোর জন্য উদ্বেগজনক: দিমিত্রি পেসকভ
জানুয়ারি ২৬, ২০২২ ০৫:৩৩রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা অনর্থক যে সংকট সৃষ্টি করছে তা মস্কোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান।
-
রাশিয়া নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে তার জবাব দিন: ইউরোপকে ম্যাকরন
জানুয়ারি ২৫, ২০২২ ০৭:৪২রাশিয়া পাশ্চাত্যের কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে সে ব্যাপারে জবাব দেয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আগ্রাসনের তথ্য ‘অস্পষ্ট’: ব্রিটিশ প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৫, ২০২২ ০৬:৩৩ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে যেসব গোয়েন্দা তথ্য রয়েছে তার সবগুলোই অস্পষ্ট। তিনি এ দাবিও করেছেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ।
-
আমেরিকার ৮,৫০০ সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে: পেন্টাগন
জানুয়ারি ২৫, ২০২২ ০৫:১৮আমেরিকা ঘোষণা করেছে, যুদ্ধের কাজে মোতায়েন করার জন্য দেশটির প্রায় সাড়ে ৮ হাজার সৈন্যকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এ ঘোষণা দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন।
-
মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ
জানুয়ারি ২৪, ২০২২ ০৯:০৯ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আমেরিকা দাবি করছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে তবে মস্কো আমেরিকার এই দাবি নাকচ করেছে।
-
বুলগেরিয়ায় ডাচ জঙ্গিবিমান; আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে রাশিয়া
জানুয়ারি ২৪, ২০২২ ০৬:২৪ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার অজুহাতে মস্কোর বিরুদ্ধে পাশ্চাত্যের সমরসজ্জা শক্তিশালী করার অংশ হিসেবে হল্যান্ড সরকার বুলেগেরিয়ায় এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে।ডাচ সরকার এর কারণ হিসেবে কোনো রাখঢাক না রেখে ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট উদ্বেগের কথা খোলাখুলিভাবে ঘোষণা করেছে।
-
ইউক্রেনে রুশ-পন্থি নেতাকে ক্ষমতায় বসানোর গুজব প্রত্যাখ্যান রাশিয়ার
জানুয়ারি ২৪, ২০২২ ০৪:০৫রাশিয়া ইউক্রেনে একজন রুশ-পন্থি নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে তাকে ‘গুজব’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।
-
বাইডেনের ধারণা ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করবেন
জানুয়ারি ২০, ২০২২ ০৫:৫৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার ধারণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে একটি যুদ্ধে জড়াবেন তবে তিনি একটি ‘সর্বাত্মক যুদ্ধ’ এড়িয়ে যাওয়ারও চেষ্টা করবেন। তিনি বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।
-
উত্তেজনার মধ্যে গোপনে ইউক্রেন সফর করলেন সিআইএ পরিচালক বার্নস
জানুয়ারি ১৯, ২০২২ ০৬:২৮মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস গত সপ্তাহে গোপনে ইউক্রেন সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপড়েন বেড়েছে তখন এ সফর অনুষ্ঠিত হলো।