-
ইউক্রেন সীমান্তে দেড় লাখ রুশ সেনা জড়ো হয়েছে: বোরেলের দাবি
এপ্রিল ২০, ২০২১ ১২:৩১ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ক্রিমিয়া উপদ্বীপে দেড় লাখের বেশি সেনা জড়ো করেছে।
-
বিমান দুর্ঘটনাকে ইউক্রেন রাজনীতিকীকরণ করছে: ইরান
এপ্রিল ২০, ২০২১ ০৬:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানের আকাশসীমায় ঘটনাক্রমে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়েছিল সে সম্পর্কে ইউক্রেনের কর্মকর্তারা অগঠনমূলক মন্তব্য করছেন। এর মধ্যদিয়ে তারা মূলত ঘটনাটিকে রাজনীতিকীকরণ করছেন।
-
‘রাশিয়াকে চাপে ফেলতে ভূপাতিত বিমানকে ব্যবহার করতে চেয়েছে ইউক্রেন’
এপ্রিল ১৯, ২০২১ ০০:৪১রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার জন্য ইউক্রেন সরকার ইরানের আকাশসীমায় সেদেশের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একজন পদস্থ কর্মর্তা।
-
ভূপাতিত যাত্রীবাহী বিমান নিয়ে ইউক্রেনের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
এপ্রিল ১৭, ২০২১ ০০:৪০ইরান ২০২০ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইচ্ছা করে গুলি করে ভূপাতিত করেছে বলে কিয়েভ যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
ইউক্রেন ইস্যুতে তুরস্ককে হুঁশিয়ারি দিল রাশিয়া
এপ্রিল ১৩, ২০২১ ১৫:২৯ইউক্রেন সরকার ‘অনন্তকাল ধরে’ যুদ্ধ চালানোর যে মানসিকতা পোষণ করছে তার প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার বিরুদ্ধে তুরস্ক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশভাষী দনবাস এলাকায় ইউক্রেন সরকার নতুন করে সামরিক অভিযান চালাতে পারে বলে জোরালো জল্পনা ছড়িয়ে পড়েছে।
-
গোলযোগপূর্ণ এলাকায় সংঘাত: ইউক্রেনের ২ সেনা নিহত
এপ্রিল ১৩, ২০২১ ১২:২৬ইউেক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থি গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এই দুই সেনা নিহতের ঘটনা ঘটলো।
-
চরম উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক বিমান পাঠাল আমেরিকা
এপ্রিল ১২, ২০২১ ০১:২৩ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে তখন আমেরিকা কিয়েভে একটি সামরিক বিমান পাঠিয়েছে।
-
যুদ্ধে জড়াতে চায় না রাশিয়া: ক্রেমলিন
এপ্রিল ১১, ২০২১ ১৮:২৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতে রাশিয়া কোনো পক্ষ নয় এবং তারা প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধেও জড়াবে না।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনা: ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন এরদোগান
এপ্রিল ১১, ২০২১ ১৬:৩৪রাশিয়ার সঙ্গে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনার মধ্যে ইউক্রেনকে সব ধরনের সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চলছে। দনবাস এলাকাটি নিয়ন্ত্রণ করে রুশপন্থি গেরিলারা।
-
ইউক্রেন সীমান্তে কৌশলগত ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া
এপ্রিল ১১, ২০২১ ০১:৩১রাশিয়ার কৌশলগত ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে।