-
ইউক্রেনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল রাশিয়া
ডিসেম্বর ২৬, ২০১৮ ১১:৫৫ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে দেশটির ২৪৫ ব্যক্তি ও সাতটি কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
-
আটক জাহাজ ইউক্রেনকে ফেরত দিন: রাশিয়াকে আমেরিকা
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:০৩ক্রিমিয়া উপকূল থেকে গতমাসে আটক করা ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ দ্রুত ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। পাশাপাশি দেশটি বলেছে, ইউক্রেনের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আরো এক কোটি ডলার অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন।
-
‘ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন যুদ্ধ শুরু হতে পারে’
ডিসেম্বর ০৮, ২০১৮ ১৮:২৩ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ জেমস জাত্রাস। সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনও জড়িত থাকবে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে।
-
ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: কৃষ্ণসাগরে মহড়া চালাচ্ছে মস্কো
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৯:৩৬ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মাঝেই কৃষ্ণসাগরে নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া। মহড়ায় রাশিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপেযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়াও চালাচ্ছে।
-
‘ইউক্রেনে পাশ্চাত্যপন্থিরা ক্ষমতায় থাকলে সংঘাত শেষ হবে না’
ডিসেম্বর ০২, ২০১৮ ০৪:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পাশ্চাত্যপন্থি একদল রাজনীতিবিদ যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান পুতিন।
-
ইউক্রেনের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইউরোপীয় নেতারা
ডিসেম্বর ০১, ২০১৮ ০৬:২৮রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে বৃহস্পতিবার ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল।
-
ক্রিমিয়ায় আরো এস-৪০০ মোতায়েন করল রাশিয়া
নভেম্বর ২৯, ২০১৮ ২০:২১ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক উত্তেজনা তুঙ্গে তখন নতুন করে এস-৪০০ মোতায়েনের খবর এলো।
-
রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন পুতিন: ইউক্রেনের অভিযোগ
নভেম্বর ২৯, ২০১৮ ১৩:২৬ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো পুরনো সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে রুশ সেনারা ইউক্রেনের তিনটি জাহাজ আটকের পর যখন মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন পোরোশেংকো একথা বললেন।
-
ইউক্রেনের সঙ্গে উত্তেজনা: রাশিয়া আরো এস-৪০০ পাঠাচ্ছে ক্রিমিয়ায়
নভেম্বর ২৮, ২০১৮ ১৪:৩৮ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মাঝে ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছর শেষ হওয়ার আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগের মুখপাত্র কর্নেল ভাদিম আস্তাফইয়েভ।
-
রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকিতে ইউক্রেন: পোরোশেংকো
নভেম্বর ২৮, ২০১৮ ০৯:০৭ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন, তার দেশের সীমান্তে রাশিয়া দ্রুতগতিতে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে। এর ফলে ইউক্রেন এখন পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকির মুখে রয়েছে।