ইউক্রেনের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইউরোপীয় নেতারা
https://parstoday.ir/bn/news/world-i66246-ইউক্রেনের_আহ্বান_প্রত্যাখ্যান_করলেন_ইউরোপীয়_নেতারা
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে বৃহস্পতিবার ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৮ ০৬:২৮ Asia/Dhaka
  • ক্রিমিয়া উপকূল থেকে এই তিনটি জাহাজ আটক করেছে রাশিয়া
    ক্রিমিয়া উপকূল থেকে এই তিনটি জাহাজ আটক করেছে রাশিয়া

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে বৃহস্পতিবার ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইউক্রেনের এ আহ্বানের জবাব দেশটিকে ‘বিচক্ষণ’ হওয়ার পরামর্শ দিয়েছেন।  রাশিয়া-ইউক্রেন সর্বশেষ বিরোধের জের ধরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারকেল এ পরামর্শ দেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

ইউক্রেনের প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কো বৃহস্পতিবার জার্মানিসহ ন্যাটোভুক্ত দেশগুলোকে আজোভ সাগরে নৌজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। ক্রিমিয়া উপকূল থেকে রাশিয়া ইউক্রেনের তিনটি নৌজাহাজ আটক করে নিয়ে যাওয়ার পর পোরোশেঙ্কো ওই আহ্বান জানান।

রাশিয়া দাবি করছে, দেশটির পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে ইউক্রেনের জাহাজগুলোকে আটক করা হয়েছে।

এদিকে রাশিয়ার ১৬ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের ইউক্রেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সামরিক শাসন জারি করার পর শুক্রবার এ ঘোষণা দেয়া হয়।

রাশিয়ার সংসদ সদস্য ফ্রান্তস কিন্তসেভিচ অবশ্য বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের পুরুষদের রাশিয়ায় প্রবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করবে না মস্কো। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১