-
‘উত্তেজনা কমাতে’ রুহানি, পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ম্যাকরন
জুলাই ১৬, ২০১৯ ০৩:৪৩ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলতি সপ্তাহে নিজের ইরানি, রুশ ও মার্কিন সমকক্ষের সঙ্গে কথা বলবেন। সার্বিয়া সফররত ম্যাকরন গতরাতে (সোমবার রাতে) বেলগ্রেড স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।
-
‘নিষেধাজ্ঞা তুলে নিলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবার আলোচনা হতে পারে’
জুলাই ০৭, ২০১৯ ০১:৩৩আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো যথাযথভাবে পালন করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি গতরাতে (শনিবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতার প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানান।
-
ইরানের সেনাবাহিনীকে কঠোর জবাব দেয়ার নির্দেশ দেয়া আছে: ম্যাকরনকে রুহানি
জুন ২৬, ২০১৯ ০১:৪০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবার ইরানের পানি ও আকাশসীমা লঙ্ঘন করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেয়ার নির্দেশ দিয়ে রাখা হয়েছে। তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
জুন ১৮, ২০১৯ ০১:৫২ইরানের পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে ইউরোপ বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা সত্ত্বেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ সমঝোতা রক্ষা করার ব্যাপারে তেহরানকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) প্যারিস সফররত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
ট্রাম্পের সুরে ম্যাকরন যা বলছেন তাতে সংকট গভীর হবে: ইরান
জুন ০৮, ২০১৯ ০৬:৩৪ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তা পরমাণু সমঝোতা রক্ষায় সাহায্য করবে না বরং এর ফলে এতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে আস্থাহীনতা আরো গভীর হবে। ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে ম্যাকরন পরমাণু সমঝোতার শর্ত বাড়ানোর লক্ষ্যে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন।
-
টেলিফোন সংলাপে আইআরজিসি সম্পর্কে ম্যাকরনকে যা বললেন রুহানি
এপ্রিল ১০, ২০১৯ ০০:৩০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে মারাত্মক উসকানিমূলক, বিপজ্জনক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আইআরজিসি’র আত্মোৎসর্গ না থাকলে এখন মধ্যপ্রাচ্যের অন্তত দু’টি দেশ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকত।
-
ম্যাকরনের প্রতি নাখোশ হয়ে উঠেছেন ফ্রান্সের ৭৫ ভাগ মানুষ: জরিপ
জানুয়ারি ০৪, ২০১৯ ১৩:৪৫ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নীতির প্রতি দেশটি দুই তৃতীয়াংশ মানুষ নাখোশ হয়ে উঠেছেন। এ ছাড়া, ফরাসি নাগরিকদের তার মন্ত্রীদের প্রতিও নামমাত্র আস্থা নেই বলেও উঠে এসেছে নতুন এক মতামত জরিপে।
-
খাশোগি হত্যার ব্যাপারে সৌদি যুবরাজকে কঠোর বার্তা দিয়েছি: ম্যাকরন
ডিসেম্বর ০২, ২০১৮ ০৩:১৯ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, বুয়েন্সআয়ার্সে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তিনি সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে ইউরোপের পক্ষ থেকে যুবরাজকে ‘কঠোর বার্তা’ দিয়েছেন। গতকাল জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
-
ফ্রান্স আমেরিকার ক্রীড়নক দেশ নয়: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
নভেম্বর ১৫, ২০১৮ ০৩:৩৫ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের অর্থ এই নয় যে, তার দেশ ওয়াশিংটনের ক্রীড়নকে পরিণত হয়েছে। ম্যাকরন ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী গঠনের আগ্রহ প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদের জের ধরে এই বক্তব্য দিলেন তিনি।
-
‘ট্রাম্পের মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আমেরিকার পতন ডেকে আনতে পারে’
নভেম্বর ১৪, ২০১৮ ০৪:১০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকাই প্রথম’ নীতি গ্রহণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে মারাত্মক ভুল করছেন ট্রাম্প। জারিফ আরো বলেন, এই নীতির কারণে আন্তর্জাতিক চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসন যে অবজ্ঞা দেখাচ্ছে তা চূড়ান্তভাবে ওয়াশিংটনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ক্ষেপিয়ে তুলবে।