-
ইরাকে শিগগিরি শুরু হচ্ছে ১০০ ইউরোপীয় দায়েশ সন্ত্রাসীর বিচার
অক্টোবর ০৮, ২০১৭ ১৪:০৯ইরাকি সরকার খুব শিগগিরি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ১০০-দায়েশ সন্ত্রাসীর বিচার কার্যক্রম শুরু করবে। এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। বেলজিয়ামে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত জাওয়াদ আল চালাভি দেশটির আরটিবিএফ সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।
-
হাভিজার কাছে ১০ গণকবরের সন্ধান পেয়েছে হাশ্দ আশ-শাবি
অক্টোবর ০৭, ২০১৭ ১৮:০১ইরাকের সদ্য মুক্ত হাভিজা শহরের কাছে ১০টি গণকবরের সন্ধান পেয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি। এসব কবরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের দেহাবশেষ পাওয়া গেছে।
-
হাভিজা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
অক্টোবর ০৫, ২০১৭ ১৩:৪৮ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন যে, তার দেশের সশস্ত্র বাহিনী কৌশলগত হাভিজা শহর মুক্ত করেছে। এ শহরটি ছিল ইরাকের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি।
-
আল-হাভিজা শহর দায়েশমুক্ত হওয়ার ঘোষণা দিল ইরাকি বাহিনী
অক্টোবর ০৪, ২০১৭ ১৭:০২ইরাকের কিরকুক প্রদেশের আল হাভিজা শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার।
-
যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান ও ইরাক
অক্টোবর ০৩, ২০১৭ ১৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী ইরাক অভিন্ন সীমান্তে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এ মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। যৌথ এ মহড়ার নাম দেয়া হয়েছে ইকতেদার বা কর্তৃপক্ষ এবং এতে অংশ নিচ্ছে দু দেশের ট্যাংক, গোলন্দাজ ও পদাতিক ইউনিট।
-
তুরস্ক শুধু বাগদাদের সঙ্গেই তেল চুক্তি করবে: ইলদিরিম
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১৪:০২অপরিশোধিত তেল কেনার বিষয়ে তুরস্ক সরকার শুধুমাত্র ইরাকের কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠানের পর এ সিদ্ধান্ত নিয়েছে তুর্কি সরকার। এটি আংকারার জন্য বড় ধরনের 'ইউ-টার্ন' বলে গণ্য করা হচ্ছে।
-
‘কুর্দিস্তানের গণভোট মেনে নেবে না ইরান ও ইরাক’
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ০৫:১১ইরাকের আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে অনুষ্ঠিত বিতর্কিত গণভোট নিয়ে আলাপ করতে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইরান ও ইরাকের সেনাপ্রধানরা। বুধবার বিষয়টি নিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি’র কথা বলতে ইরানের রাজধানী তেহরানে আসেন ইরাকের সেনাপ্রধান মেজর জেনারেল ওসমান আল-ঘানমি।
-
কুর্দি গণভোটের ফলাফল প্রকাশ: বাতিল করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ২২:২৮ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার হেন্দ্রিন মোহাম্মাদ দাবি করেছেন, বিচ্ছিন্নতার পক্ষে শতকরা ৯২ ভাগ ভোট পড়েছে। তিনি আরো দাবি করেছেন, মোট ভোটারের শতকরা ৭২ ভাগ ভোট দিয়েছে।
-
রামাদিতে দায়েশের হামলা ব্যর্থ করে দিয়েছে ইরাকি বাহিনী
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:৪১ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে তাকফিরি দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।
-
সীমান্তে যৌথ মহড়া শুরু করেছে ইরাক ও তুরস্ক
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৮:১৬ইরাক ও তুরস্কের সেনারা দু দেশের অভিন্ন সীমান্তে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হওয়ার পর দু দেশ এ পদক্ষেপ নিল। ইরাকের কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে কুর্দি নেতারা গতকাল ( সোমবার) এ গণভোটের আয়োজন করেন।