-
ইরানি যোদ্ধারা দেশের মর্যাদা বিকিয়ে দেননি: পেজেশকিয়ান
আগস্ট ১৮, ২০২৬ ১২:১১পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, "ইরানি যোদ্ধাদের জীবনে যা ঘটেছে, তা শুধু যুদ্ধের ইতিহাসের একটি অংশ নয়; এটি এমন কিছু মানুষের দৃঢ়তার গল্প, যারা চরম কষ্ট সহ্য করেছেন, কিন্তু ইরানের মর্যাদা বিসর্জন দেননি।"
-
ইরাকের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন আরাকচি
আগস্ট ১৮, ২০২৬ ১০:৩৯পার্সটুডে: ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
-
শত্রুকে কৌশলগত আকস্মিকতার ও আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান
আগস্ট ১৭, ২০২৬ ২০:১৬পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার সতর্ক করে বলেছেন, শত্রুতা শুরু হওয়ার পর থেকে ইরানের সামরিক পদক্ষেপগুলো কঠোরভাবে প্রতিরক্ষামূলক থাকলেও প্রয়োজনে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তিনি প্রতিপক্ষকে ‘কৌশলগত আকস্মিকতার’ জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছেন।
-
ইরানের সঙ্গে একা যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই: আইআরজিসি জেনারেল
আগস্ট ১৭, ২০২৬ ১৯:৩৩পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা রাখে না এবং কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই সংঘাতে প্রবেশ করেছিল।
-
বেলায়াতি: মার্কিন নেতাদের জুয়ার মূল্য পরিশোধ করছে দেশটির পরিবারগুলো
আগস্ট ১৭, ২০২৬ ১৯:১৫পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, ১৯৫৩ সালের আগস্টের অভ্যুত্থানের বার্ষিকীর প্রাক্কালে আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং বর্তমানে মার্কিন পরিবারগুলোকে তাদের নেতাদের জুয়ার মূল্য সরাসরি পরিশোধ করতে হচ্ছে।
-
চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি
আগস্ট ১৭, ২০২৬ ১৮:০৯পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, কোনো চাপ বা কোনো নির্ধারিত সময়সীমার ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার নীতি নির্ধারণ করে না।
-
মার্কিন-আগ্রাসন-বিরোধী ইরানি প্রতিরোধের প্রশংসায় আনোয়ার ইব্রাহিম
আগস্ট ১৭, ২০২৬ ১৮:০৭পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ ও দৃঢ়সংকল্পের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রশংসনীয়।
-
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্প ব্যর্থ হয়েছে: হিব্রু গণমাধ্যম
আগস্ট ১৭, ২০২৬ ১৪:২৭পার্সটুডে- ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে লিখেছে, ৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
-
আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল
আগস্ট ১৭, ২০২৬ ১৩:৪৯পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে স্বীকার করেছেন যে, ইরান এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে-এমনটা যুক্তরাষ্ট্র কখনো চিন্তাও করেনি।
-
এরদোগান: বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী
আগস্ট ১৭, ২০২৬ ১১:৫৬পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেছেন।