-
আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল
আগস্ট ১৭, ২০২৬ ১৩:৪৯পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে স্বীকার করেছেন যে, ইরান এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে-এমনটা যুক্তরাষ্ট্র কখনো চিন্তাও করেনি।
-
এরদোগান: বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী
আগস্ট ১৭, ২০২৬ ১১:৫৬পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেছেন।
-
ইরানের সেনাবাহিনী: আমাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে যেকোনো হুমকিই নিষ্ফল হবে
আগস্ট ১৭, ২০২৬ ১০:৪৫পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ফার্সি ২৬ মোরদাদ- বীর যোদ্ধাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, আজ ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যেখানে যেকোনো হুমকিই তাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হয়ে যাবে।
-
বাণিজ্যিক লেনদেনের প্রতিবন্ধকতা দূর করতে ইরান-ইরাক আলোচনা
আগস্ট ১৭, ২০২৬ ১০:২৮পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইরাক সফরে গিয়ে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার উপায় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
-
ইরান-যুদ্ধ থেকে বেরিয়ে আসাই ট্রাম্পকে বাঁচানোর একমাত্র পথ: জো কেন্ট
আগস্ট ১৬, ২০২৬ ২০:২৪পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক প্রধান জো কেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসাই ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করার একমাত্র পথ।
-
মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার; সফল নারী পাবেন দ্বিগুণ: ইরান
আগস্ট ১৬, ২০২৬ ১৯:৪২পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর প্রধান এমন একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, যার আওতায় কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
-
শত্রুর পরিপূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না: ইরান
আগস্ট ১৬, ২০২৬ ১৯:০১পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী ইরানি যুদ্ধবন্দিদের গৌরবময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে মার্কিন-ইসরায়েলি শত্রুদের পরিপূর্ণ পরাজয়, বীর ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শত্রুর আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে জনগণের বৈধ দাবি ও ইসলামী বিপ্লবের নেতার দাবিসমূহ থেকে আমরা পিছু হটব না।
-
ইরান ও তাজিকিস্তান প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকারী: আরাকচি
আগস্ট ১৬, ২০২৬ ১৭:৩৬পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার সন্ধ্যায় তাজিকিস্তানের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দিলের জুমা এবং পরিবহনমন্ত্রী আজিম ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান বহুমুখী সুযোগ-সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশেষ করে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।
-
আমরা সামরিক ও রাজনৈতিক যুদ্ধে-উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়েছি: কলিবফ
আগস্ট ১৬, ২০২৬ ১৬:৫২পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, বর্তমানে ইরান একটি অন্যায় যুদ্ধে রয়েছে, যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
পাইলটদের সম্পর্কে জানতে কাতারে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ইরান; অনুমতি মেলেনি
আগস্ট ১৬, ২০২৬ ১৫:৫৮পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ কাতারে ইরানি পাইলটদের আটক থাকার বিষয়টি অস্বীকার করার প্রতিক্রিয়ায় বলেছেন, অত্যন্ত অভিজ্ঞ ইরানি বিমানবাহিনীর বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে কাতারে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করবে।