-
মার্কিন নির্বাচন: ইসরাইলপন্থি হওয়ার প্রতিযোগিতায় প্রার্থীরা
মার্চ ২২, ২০১৬ ১০:০৬২২ মার্চ (রেডিও তেহরান): আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সম্মেলনে বক্তব্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা ইহুদিবাদী ইসরাইলকে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (সোমবার) সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রার্থীরা যেন কে কত বেশি ইসরাইলপন্থি তা প্রমাণের চেষ্টা করেছেন। পাশাপাশি তারা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে।