-
সৌদির বিরুদ্ধে এবার এক জোট হচ্ছে ইয়েমেনের সব গোত্র
অক্টোবর ৩০, ২০১৬ ১২:৫৪ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসন মোকাবেলায় এবার দেশটির বিভিন্ন প্রদেশের গোত্রগুলো ঐক্যবদ্ধ হয়েছে। সেই সঙ্গে নিরীহ ব্যক্তিদের রক্তের প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
-
ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে অপপ্রচারের উদ্দেশ্য
অক্টোবর ২৯, ২০১৬ ১৫:০৪ইয়েমেনের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর দিশেহারা ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে রিয়াদ।
-
মক্কায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ হাস্যকর: ইরান
অক্টোবর ২৯, ২০১৬ ০৩:২৬ইয়েমেনে জনপ্রিয় হুথি যোদ্ধারা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাত যে অভিযোগ করেছে তেহরান তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “মক্কা মুকাররামায় ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর।”
-
'ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেদ্দা বিমানবন্দরে হামলা'
অক্টোবর ২৮, ২০১৬ ০৭:৪৩ইয়েমেনের সেনাবাহিনী এবং পপুলার কমিটি সৌদি বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলায় ব্যবহৃত বরকান-১ বা আগ্নেয়গিরি-১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইয়েমেন। দেশটির ওপর রিয়াদের অব্যাহত আগ্রাসী হামলার জবাবে এ হামলা চালানো হয়।
-
‘মার্কিন সবুজ সংকেত নিয়ে গণহত্যা চালাচ্ছে সৌদি আরব’
অক্টোবর ২৭, ২০১৬ ১২:৩২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেছেন, মার্কিন সরকারের সবুজ সংকেত নিয়ে বিশ্বব্যাপী অপরাধযজ্ঞ চালাচ্ছে সৌদি আরব। আব্দুল-মালিক আল-হুথি বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ভণ্ডামিপূর্ণ আচরণ করছে সৌদি সরকার। ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করাই আলে সৌদি সরকারের উদ্দেশ্য।
-
সৌদি হামলায় ইয়েমেনিদের হত্যা নিকৃষ্টতম সন্ত্রাসবাদ: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ২৬, ২০১৬ ২২:১৩ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, সৌদি হামলায় ইয়েমেনিদের হত্যা করার ঘটনাগুলো নিকৃষ্টতম সন্ত্রাসবাদ। ইরান সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকে দেয়া এক সাক্ষাতে আজ (বুধবার) তিনি এই মন্তব্য করেছেন।
-
প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী
অক্টোবর ২৬, ২০১৬ ১০:১৩ইয়েমেনের বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার নাজরান অঞ্চল এ ঘাঁটি অবস্থিত। পপুলার কমিটির যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সামরিক বাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
-
নাজরানে সৌদি ২ সামরিক ঘাঁটিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
অক্টোবর ২৪, ২০১৬ ০৫:১৬ইয়েমেনি বাহিনীর ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের নাজরান অঞ্চলে সীমান্তরক্ষীদের একটি ব্যারাক ধ্বংস হয়েছে। এ ছাড়া,এতে একটি সৌদি সামরিক ঘাঁটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
ইয়েমেনে যুদ্ধবিরতি শেষ; আবার শুরু সৌদি বাহিনীর হামলা
অক্টোবর ২৩, ২০১৬ ১৪:১২সংঘাত পীড়িত ইয়েমেনে তিন দিনের যুদ্ধ বিরতির পর দেশটির বিরুদ্ধে আগ্রাসী সৌদি বাহিনী আবারো বর্বরোচিত বিমান হামলা শুরু করেছে।
-
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাল জাতিসংঘ
অক্টোবর ২৩, ২০১৬ ০৫:৩২যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল আউল্দ শেইখ আহমেদ এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনের এ যুদ্ধবিরতি বহুবার লঙ্ঘন করা সত্ত্বেও এ আহ্বান জানানো হলো।