-
ইয়েমেনে গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব: জাতিসংঘ
আগস্ট ২৫, ২০১৬ ১৩:৫২আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতি লঙ্ঘন করে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের আবাসিক এলাকার ওপর গুচ্ছ বোমা হামলা চালাচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার দফতর অভিযোগ করেছে। ইয়েমেনে বেশিরভাগ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার জন্য রিয়াদ সরকার দায়ী বলে ওই দফতর জানিয়েছে।
-
ইয়েমেন যুদ্ধ উসকে দিচ্ছে ব্রিটেন: অক্সফাম
আগস্ট ২৫, ২০১৬ ০৭:২৯ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে জড়িত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করায় ব্রিটেনের কঠোর সমালোচনা করেছে শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম। জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে এ সমালোচনা করা হয়েছে।
-
ইয়েমেনে গণহত্যায় ব্যবহৃত হচ্ছে পাশ্চাত্যের অস্ত্র: সৌদিকে অস্ত্র না দেয়ার আহ্বান
আগস্ট ২৪, ২০১৬ ১২:৫৮সৌদি আরব ও তার মিত্রদের বিরামহীন হামলায় ইয়েমেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এ কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।
-
ইয়েমেনে ব্রিটিশ রাষ্ট্রদূতের ইরান বিরোধী বক্তব্য ও বাস্তবতা
আগস্ট ২৩, ২০১৬ ১৩:৪০ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যাডমন্ড ব্রাউন বলেছেন, ইয়েমেনে ইরানের অস্ত্র সরবরাহের বিষয়ে প্রকাশিত রিপোর্টের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি ইয়েমেন সংকটের ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য ইরানকে পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ রাষ্ট্রদূত দাবি করেছেন, তারা ইয়েমেনের ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানায়। তিনি সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ইয়েমেনের সব গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
'রাশিয়াকে সামরিক ঘাঁটি খোলার অনুমতি দিতে ইয়েমেন প্রস্তুত'
আগস্ট ২২, ২০১৬ ১৩:৪১ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, তার দেশের নতুন সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে ইয়েমেনে সামরিক ঘাঁটি খুলতে নতুন সরকার রাশিয়াকে অনুমতি দেবে বলে জানান তিনি।
-
লন্ডন সম্মেলন: ইয়েমেন আগ্রাসনের জন্য সৌদি শাসকদের বিচার দাবি
আগস্ট ২২, ২০১৬ ০৭:১৮সৌদি আগ্রাসনের মুখে ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন জানাতে লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এর চূড়ান্ত ঘোষণায় সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে দেশটির শাসকদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
-
আবারো ইয়েমেনের স্কুলে সৌদি বিমান হামলা
আগস্ট ২২, ২০১৬ ০৬:৪৩দারিদ্রপীড়িত ইয়েমেনের তায়িজ প্রদেশের একটি স্কুলে হামলা চালিয়েছে সৌদি জঙ্গিবিমান। তবে সম্ভাব্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায় নি।
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে সৌদির ভিত্তিহীন প্রচারণা
আগস্ট ২১, ২০১৬ ১৪:৪০ইয়েমেনের বিপ্লবী বাহিনীর ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি সৌদি আরবকে উদ্বিগ্ন করে তুলেছে। এর ফলে রিয়াদ দাবি করছে, ইরানই ইয়েমেনে সামরিক সাহায্য পাঠাচ্ছে।
-
ইয়েমেনে গণ-সমাবেশের কাছে সৌদি বিমান হামলা
আগস্ট ২০, ২০১৬ ২০:২৬ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত গণ-সমাবেশের কাছেই বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নতুন গঠিত সর্বোচ্চ জাতীয় পরিষদের প্রতি সমর্থন জানাতে আজ (শনিবার) দেশটির জনগণ এ সমাবেশে অংশ নেন।
-
সুপ্রিম কাউন্সিলের প্রতি সমর্থন: ইয়েমেনে লাখো মানুষের সমাবেশ
আগস্ট ২০, ২০১৬ ১১:৩৭ইয়েমেনের রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নতুন গঠিত সর্বোচ্চ পরিষদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। এ পরিষদের প্রতি সমর্থন জানিয়ে আজ (শনিবার) কয়েক মিলিয়ন মানুষ রাজধানী সানায় সমাবেশ করেন।