-
ভারত মহাসাগরে আবার ইসরাইলি কারগো জাহাজে হামলা
জুলাই ০৪, ২০২১ ০০:৫৫উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কারগো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।
-
পারস্য উপসাগর থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে: ফ্রান্সকে ইরান
জুলাই ০২, ২০২১ ০১:২৯ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহিঃশক্তি বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
-
ভিডিও প্রকাশ: ইসরাইলি জাহাজে বাইরে থেকে কোনো হামলা হয়নি
মার্চ ০৯, ২০২১ ০৬:০৪লেবাননের আল-মায়াদিন টেলিভিশন একটি নতুন ভিডিও প্রকাশ করে বলেছে, ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন কার্গো জাহাজে প্রকৃতপক্ষে বাইরে থেকে কোনো হামলা হয়নি। ইহুদিবাদী ইসরাইল দাবি করেছিল, ইরান ওই জাহাজে হামলা করার কারণে এটিতে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
-
ওমান সাগরে তৈরি হবে ইরানের সর্ববৃহৎ সমুদ্রবন্দর
মার্চ ০৭, ২০২১ ০৮:৩৮ওমান সাগরে নির্মাণ করা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ সমুদ্রবন্দর। ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রাস্তাদ গতকাল (শনিবার) একথা জানিয়েছেন।
-
ইসরাইলি জাহাজে হামলার দাবি নাকচ করল ইরান: ‘ভুল করলে বিপদ’
মার্চ ০৬, ২০২১ ০৩:০১ওমান সাগরে সম্প্রতি ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে তেল আবিব যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলের পক্ষ থেকে যেকোনো ভুল হিসাব-নিকাশের পরিণতির ব্যাপারে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে।
-
ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলি জাহাজ
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১০:১৩ওমান সাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজ বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
আমেরিকাকে বিতাড়িত করা ছাড়া আর কোনো পথ খোলা নেই: আইআরজিসি
মে ০৩, ২০২০ ১১:৪২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, আমেরিকানরা যেখানেই যাবে সেখানেই তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। তিনি বলেন, মার্কিনীরা পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টি এবং যুদ্ধের বিস্তার ঘটাচ্ছে এবং সে কারণে এ অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করা ছাড়ার আর কোনো পথ খোলা নেই।
-
'পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন বাহিনীর ওপর নজর রাখবে ইরান'
মে ০২, ২০২০ ১১:২৮ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন,আগেভাগে সতর্ক করা সত্ত্বেও ইরানি মহড়া এলাকায় মার্কিন বাহিনী ঢুকে পড়ায় পারস্য সাগরের সাম্প্রতিক ঘটনা ঘটেছে।
-
‘আমেরিকার উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দেয়া হবে’
এপ্রিল ২৮, ২০২০ ০০:৪১পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে মার্কিন সেনা উপস্থিতিকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ইরান। একইসঙ্গে তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর যেকোনো বেআইনি ও উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দেয়া হবে।
-
ওমান সাগরে হামলা; ইরানের বিরুদ্ধে নয়া অভিযোগ জানাল আমেরিকা
জুন ১৭, ২০১৯ ০০:৫৫পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকায় মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী ‘সেন্টকম’ নতুন করে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। ওই বাহিনী দাবি করেছে, ওমান সাগরে গত বৃহস্পতিবার দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার সময় ইরান একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে।