-
ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু
মে ২৭, ২০২০ ১৯:১২বাংলাদেশের রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে আগুন লেগে এক নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা রোগী হিসেবে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
-
‘বাংলাদেশে সাধারণ ছুটি আর বাড়ছে না, ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে'
মে ২৭, ২০২০ ১৫:২১করোনাভাইরাস সংকটে বাংলাদেশে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ (বুধবার) গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ছুটি বাড়বে না। ছুটি সীমিত হচ্ছে। এ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখা, পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
-
করোনাভাইরাস মোকাবেলায় মেডিক্যাল রোবট বানাল ইরান
মে ২৭, ২০২০ ১৫:০০ইরান আজ (বুধবার) নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট উদ্বোধন করেছে। এর নাম দেওয়া হয়েছে 'কেওয়ান লাইফবট'। এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
-
স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে- ফখরুল : দেশের সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ
মে ২৭, ২০২০ ১৪:৫৪বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকে লকডাউন দিলে সংক্রমণ এতোটা ভয়োবহ হতো না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে সামাজিক দূরত্ব মানতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আছে বলেও অভিযোগ তার। যে কারণে দেশের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানান মির্জা ফখরুল।
-
করোনাভাইরাস: বাংলাদেশে আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১ রোগী
মে ২৭, ২০২০ ১০:৫০বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৫৪৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।
-
করোনা: আমেরিকায় মৃত্যু ১ লাখ ছাড়াল, ট্রাম্পের গলফ খেলার ভিডিও ভাইরাল
মে ২৭, ২০২০ ০৭:১৩প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে আমেরিকায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুকেও তার দেশের জন্য ‘সম্মানের বিষয়’ বলে মন্তব্য করার এক সপ্তাহ পর এ পরিসংখ্যান প্রকাশিত হলো।
-
ডা. জাফরুল্লাহর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ, টেলিফোনে খোঁজ নিলেন খালেদা জিয়া
মে ২৬, ২০২০ ১৯:৩৯করোনাভাইরাস আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।
-
করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫২২
মে ২৬, ২০২০ ১৪:১০বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে। এ ছাড়া, এ সময়ের মধ্যে নতুন করে এক হাজার ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে পৌঁছে গেল।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় এক লাখ ১০ হাজার
মে ২৬, ২০২০ ১২:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
করোনা চিকিৎসায় ট্রাম্পের পছন্দের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন বন্ধ করল ডব্লিউএইচও
মে ২৬, ২০২০ ০৪:৩১করোনাভাইরাস কোভিড-১৯ রোগের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ওষুধ সেবনে কোভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় সংস্থার পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই সিদ্ধান্ত জানিয়েছেন।