• করোনা নিয়ে কোনো দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়: রাশিয়া

    করোনা নিয়ে কোনো দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়: রাশিয়া

    মে ১৬, ২০২০ ০১:৫৮

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ করোনাভাইরাসে আক্রান্ত মৃত মানুষের সংখ্যা গোপন করছে না। তিনি রাশিয়ার ‘আরবিকে’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয় বরং এটি মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

  • বাংলাদেশে ৩ রোহিঙ্গা শরণার্থী করোনাক্রান্ত, উদ্বেগ বাড়ছে

    বাংলাদেশে ৩ রোহিঙ্গা শরণার্থী করোনাক্রান্ত, উদ্বেগ বাড়ছে

    মে ১৫, ২০২০ ১৬:৩৪

    বাংলাদেশের কক্সবাজারে আজ (শুক্রবার) আরো দুইজন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন নারী ও একজন পুরুষ রোহিঙ্গা। এ নিয়ে গত দুইদিনে করোনা আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

  • বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

    বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

    মে ১৫, ২০২০ ১৪:৫৬

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে।

  • ‌করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

    ‌করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

    মে ১৫, ২০২০ ১৩:১৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।

  • সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে দ্বন্দ্ব: আমেরিকাকে প্রাধান্য দিতে চায় না ফ্রান্স

    সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে দ্বন্দ্ব: আমেরিকাকে প্রাধান্য দিতে চায় না ফ্রান্স

    মে ১৫, ২০২০ ১১:০৮

    ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে তা গোটা বিশ্বকেই দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া যাবে না। এ বিষয়টি নিয়ে কোনো ধরণের কথাবার্তাই সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেছেন।

  • বাংলাদেশে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

    বাংলাদেশে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

    মে ১৫, ২০২০ ১০:২১

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১,২০২ জন যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২০ হাজার ৬৫ জন। নতুন করে ২৭৯ জনসহ মোট তিন হাজার ৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক

    করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক

    মে ১৫, ২০২০ ০৫:১৬

    তুরস্ক বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে তারা বেশ ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ চলে এসেছে। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

  • করোনার মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট

    করোনার মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট

    মে ১৫, ২০২০ ০৩:২৮

    প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরবজোট। ইয়েমেনে কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।

  • নতুন সতর্কতা: কথা বললেও ছড়াতে পারে করোনাভাইরাস

    নতুন সতর্কতা: কথা বললেও ছড়াতে পারে করোনাভাইরাস

    মে ১৪, ২০২০ ১৪:৪৫

    শুধু হাঁচি-কাশি নয়, কথা বলার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। কারণ নতুন গবেষণায় দেখা গেছে, করোনায় সংক্রমিত ব্যক্তির কথা থেকে আসা জলীয় কণার মাধ্যমে আরেকজনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে।

  • বিএনপি নেতারা ডব্লিউএইচও'র চেয়েও বেশি জ্ঞান রাখেন: তথ্যমন্ত্রীর কটাক্ষ

    বিএনপি নেতারা ডব্লিউএইচও'র চেয়েও বেশি জ্ঞান রাখেন: তথ্যমন্ত্রীর কটাক্ষ

    মে ১৪, ২০২০ ১৪:১১

    বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন। তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল রুহুল কবির রিজভী এবং আরো কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনত, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত।'