-
বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭
এপ্রিল ২৭, ২০২০ ১১:৩৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩২ জন।
-
করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৪৮, আক্রান্ত প্রায় ২৮ হাজার
এপ্রিল ২৭, ২০২০ ১১:১৭ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৯২। দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গিয়েছে।
-
করোনার মাত্রা হ্রাস; ১২৭ শহরের মসজিদ খুলে দিচ্ছে ইরান
এপ্রিল ২৭, ২০২০ ০০:৫৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের অন্তত ১০০ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।সম্প্রতি ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারাদেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল।
-
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর
এপ্রিল ২৬, ২০২০ ১৫:১১গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরে পৌঁছে দেওয়া হলেও তা কেউ গ্রহণ করেনি।
-
রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের
এপ্রিল ২৬, ২০২০ ১৪:৪৩রমজানে বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
করোনাভাইরাস ইস্যুতে ক্ষিপ্ত ট্রাম্প; ব্রিফিং বন্ধের হুমকি
এপ্রিল ২৬, ২০২০ ১৩:১৪প্রাণঘাতী করোনাভাইরাস ইস্যুতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে তিনি হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিং বন্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকরা তাকে ‘শত্রুতামূলক প্রশ্ন’ করেন।
-
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১৮ জন, শিশুসহ মৃত্যু ৫
এপ্রিল ২৬, ২০২০ ১১:০৬বাংলাদেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া, নতুন করে আরো ৪১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৪১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
-
এক মাস পর খুলনা অঞ্চলের আটটি পাটকল চালু
এপ্রিল ২৬, ২০২০ ১০:৪৬করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলনাঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। আজ (রোববার) সকাল ছয়টা থেকে পাটকলগুলো উৎপাদন শুরু করে।
-
করোনা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও তৃণমূল এমপিদের দ্বন্দ্ব চরমে
এপ্রিল ২৬, ২০২০ ০৭:৩১করোনাভাইরাস ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও তৃণমূল এমপিদের মধ্যে জোরালা সংঘাত শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দেন অনাবাসী ১৪ জন চিকিৎসক। এদেরমধ্যে ১১ জন আমেরিকা, দুইজন ইংল্যান্ড ও একজন জার্মানিতে থাকেন।
-
বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল, সুস্থ সোয়া ৮ লাখ
এপ্রিল ২৫, ২০২০ ১৯:৪০২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ তিন হাজার ৫৯৬ জনে পৌঁছেছে। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ৯২৩ জন মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৯৫ জন মানুষ।