-
এবার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করল সৌদি আরব
মার্চ ২০, ২০২০ ০৯:৫৩করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজ ও প্রবেশ বন্ধ করেছে সৌদি আরব। ফলে আজ সৌদি আরবের কোথাও জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে এ দুটি মসজিদ বাদে সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়।
-
করোনা নিয়ন্ত্রণে আমেরিকাকে সহায়তার প্রস্তাব দিল ইরান
মার্চ ২০, ২০২০ ০৯:৪৬ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী আলি-রেজা রাইসি ঘোষণা করেছেন, দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইরান।
-
জুনে অনুষ্ঠেয় জি৭ শীর্ষ সম্মেলন বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প
মার্চ ২০, ২০২০ ০৬:৫৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের কারণে আগামী জুন মাসে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠেয় ‘জিসেভেন’ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন বাতিল করে দিয়েছেন। এখন ক্যাম্প ডেভিডের পরিবর্তে সাত দেশের শীর্ষ নেতারা নির্ধারিত সময়ে একটি ভিডিও কনফারেন্সে আলাপ-আলোচনা করবেন।
-
আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণ ‘খুব খারাপ’ অবস্থায় রয়েছে: ট্রাম্প
মার্চ ২০, ২০২০ ০৬:২০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশে করোনাভাইরাসের সংক্রমণ ‘খুব খারাপ’ অবস্থায় রয়েছে। তিনি বৃহস্পতিবার এমন সময় একথা বললেন যখন সম্প্রতি তিনি আমেরিকায় করোনার সংক্রমণকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে মন্তব্য করেছিলেন।
-
করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি
মার্চ ২০, ২০২০ ০২:৪৩প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। ইতালিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। করোনাভাইরাসের উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ডটিও এখন ইতালির।
-
‘ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ৬৯ বছর আগে’
মার্চ ২০, ২০২০ ০২:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার ব্যর্থ নীতি পরিবর্তনের সময় এসেছে। ইরানের তেল শিল্প জাতীয়করণের ৬৯তম বার্ষিকীকে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
-
বিদেশফেরতদের কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে
মার্চ ১৯, ২০২০ ২১:৪১আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা ও প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুটি কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিমান বন্দর সংলগ্ন হাজী ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ দুইটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
-
করোনা মোকাবিলায় ‘জনতা কারফিউ’ আহ্বান মোদির, আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ
মার্চ ১৯, ২০২০ ১৮:৩২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় আগামী (রোববার) ‘জনতা কারফিউ’ করার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) রাত ৮ টায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আবেদন জানান।
-
বাংলাদেশে করোনার বিস্তার রোধে সব ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা
মার্চ ১৯, ২০২০ ১৬:৪০বিশ্ব মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরইমধ্যে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
-
করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে শক্ত ও সচেতন থাকুন: প্রধানমন্ত্রী
মার্চ ১৯, ২০২০ ১৫:৪৯করোনাভাইরাস ইস্যুতে আতঙ্কিত না হয়ে শক্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।