-
নিঃসন্দেহে আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে ইরান: সর্বোচ্চ নেতা
জুলাই ২২, ২০২০ ০১:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরাকে লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনো ভুলবে না এবং নিঃসন্দেহে আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে। তিনি গতকাল সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
মন্ত্রণালয়ে রদবদল: স্বাস্থ্যমন্ত্রীর দাবি- 'করোনা চিকিৎসায় বাংলাদেশ এগিয়ে রয়েছে'
জুলাই ২২, ২০২০ ১৪:৩০বাংলাদেশে করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা, প্রতারণা ও ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গতকাল (মঙ্গলবার) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে তিনি সশরীরে উপস্থিত হয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
-
ফিলিস্তিনিদের করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করল ইসরাইল
জুলাই ২২, ২০২০ ১৪:০০দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।
-
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৪
জুলাই ২২, ২০২০ ১১:০৭বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৪ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২ লাখ ১৩ লাখ ২৫৪ জন।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১২ লাখ, মৃত ২৮ হাজার ৭৩২
জুলাই ২২, ২০২০ ০৮:৪৪ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ২৮ হাজার ৭৩২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, এ পর্যন্ত মোট ১১ লাখ ৯২ হাজার ৯১৫ জন সংক্রমিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর ওই তথ্য জানিয়েছে।
-
সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. আজাদের পদত্যাগ
জুলাই ২১, ২০২০ ২০:৫৫বাংলাদেশে করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
-
ইরানে সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতি: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬২৫ জন
জুলাই ২১, ২০২০ ১৩:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৪২ হাজার ৩৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৮২৭ জন।
-
করোনার টিকা পুরোপুরি প্রস্তুত: রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ২১, ২০২০ ১১:৫২করোনাভাইরাসের রুশ উদ্ভাবিত টিকা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে সেদেশের উপ-প্রতিরক্ষামন্ত্রী রুশলান সালিকোভ। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ দল এবং গ্যামেলিয়া রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে।
-
বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত ৪১, নতুন শনাক্ত ৩ হাজার ৫৭
জুলাই ২১, ২০২০ ১১:১৯বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণে আজ (মঙ্গলবার) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭০৯ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৫৭ জন। এ নিয়ে এযাবৎ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জন।
-
ভারতে করোনা আক্রান্তের ১১ লাখ ৫৫ হাজার, পশ্চিমবঙ্গে ফের লকডাউন
জুলাই ২১, ২০২০ ০৮:৪৯ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৫ হাজার ১৯১ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৪। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৮ জন নতুনভাবে করোনা সংক্রমিত হয়েছে। একইসময়ে ৫৮৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।