-
করোনা মহামারি: বৈজ্ঞানিক উৎকর্ষের দম্ভ ও বান্দার অধিকার
জুলাই ১৮, ২০২০ ১৯:০৯ড. সোহেল আহম্মেদ: একশ’ বছর আগে ‘স্প্যানিশ ফ্লু’ মহামারিতে মৃত্যু হয়েছিল অন্তত পাঁচ কোটি মানুষের যা সে সময়ের মোট জনসংখ্যার প্রায় আড়াই শতাংশ। করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর হার সে পর্যায়ে পৌঁছালে প্রাণ যাবে অন্তত ২০ কোটি মানুষের, আক্রান্ত হবে দুইশ' কোটি। না, এমন একটা পরিস্থিতির কথা ভাবতে চাই না। ১৯১৮ ও ২০২০ সালের মধ্যে পার্থক্য অনেক।
-
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদ্প্তরের প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় প্রতারণা: পুলিশের ব্রিফিং
জুলাই ১৮, ২০২০ ১৫:৩৪বাংলাদেশে করোনা মহামারীর মাঝে স্বাস্থ্য সেবা খাতে অব্যবস্থা, অনিয়ম, প্রতারণা ও দুর্নীতির খবর এখন সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ঘিরে কখনো প্রকাশ পাচ্ছে তাঁদের পরস্পরবিরোধী অবস্থানের চিত্র। আবার কখনো খবর আসছে, দুজনের একই সুতোয় বাঁধা।
-
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল
জুলাই ১৮, ২০২০ ১৪:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৩৫ হাজার ৩০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
করোনাভাইরাস: বাংলাদেশে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭০৯, সুস্থ ১৩৭৩
জুলাই ১৮, ২০২০ ১৩:৩২বাংলাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭০৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩৭৩ জন।
-
মার্কিন শীর্ষ বিশেষজ্ঞের আহ্বান প্রত্যাখ্যান; মাস্ক পরা বাধ্যতামূলক করবেন না ট্রাম্প
জুলাই ১৮, ২০২০ ১২:৪৫করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এখনও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের জনগণকে মুখে মাস্ক পরার নির্দেশ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
করোনার মহামারির ন্যায় বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত: রিজভী
জুলাই ১৮, ২০২০ ১২:২৭বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার সংক্রমণে অসুস্থ মানুষের প্রতি সরকার যেমন কোনো দায় বোধ করেনি ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ অসহায় মানুষের প্রতিও সরকার ভ্রুক্ষেপহীন রয়েছে।
-
ইরান করোনা চিকিৎসায় কার্যকর ৫ ওষুধ তৈরি করেছে: ড. রুহানি
জুলাই ১৮, ২০২০ ১১:২২ইসলামি প্রজাতন্ত্র ইরান করোনাভাইরাস চিকিৎসায় কার্যকর পাঁচটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মৃত্যু ৬৭১
জুলাই ১৮, ২০২০ ০৯:৫৬ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা একনাগাড়ে বেড়ে চলেছে। একদিনে প্রায় ৩৫ হাজার নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে। এরফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে পৌঁছেছে।
-
করোনা পরীক্ষার নামে প্রতারণা: এনবিআরের তৎপরতা শুরু, সাবরিনা ফের রিমান্ডে
জুলাই ১৭, ২০২০ ১৬:৩৯করোনার পরীক্ষার নামে প্রতারণার সঙ্গে জড়িতদের রাজস্ব পরিশোধ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরিমধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম, জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরীর রাজস্ব সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে বিভিন্ন কর অঞ্চলে আয়কর নথি তলব করা হয়েছে।
-
করোনাকালে বাংলাদেশে গরিবদের ৮৭ শতাংশই খাদ্য-পুষ্টির সঙ্কটে: জরিপ
জুলাই ১৭, ২০২০ ১৫:৪৯করোনা মহামারীকালে দেশের গরিব জনগোষ্ঠীর ৮৭ শতাংশই খাদ্য ও পুষ্টির সঙ্কটে পড়েছে। বেসরকারি প্রতিষ্ঠান খাদ্য অধিকার বাংলাদেশ–এর ‘দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টির উপর কোভিড ১৯-এর প্রভাব’ শীর্ষক এক জরিপে এ তথ্য ফুটে উঠেছে। জরিপে বলা হয়েছে দেশের ৯৮ শতাংশ গরিব মানুষের জীবন-যাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।