-
করোনাভাইরাসে চীনে ৩৬১ জনের মৃত্যু: শেয়ারবাজারে ব্যাপক দরপতন
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ০৯:৩০চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আজ (সোমবার) পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৮২৯ জনসহ আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া, চীন সীমান্তের সাথে থাকা হংকংয়ে ১৪ জন এবং ম্যাকাওয়ে ৭ আক্রান্ত হয়েছে।
-
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো, চীনের বাইরে প্রথম মৃত্যু
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৮:০৯মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। তবে এই প্রথমবারের মতো চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়েছে। এই ভাইরাসের সংক্রমণে চীনের বাইরে ফিলিপাইনে মারা গেছেন ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক।
-
ভ্রমণ সতর্কতা জারির মার্কিন উদ্যোগ নির্দয় পদক্ষেপ: চীন
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৭:১৭করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন সফরের ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা জারি করার বিষয়ে মার্কিন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছে বেইজিং। চীন সরকার বলেছে, আমেরিকার এই পদক্ষেপ সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর মিল নেই।
-
চীন থেকে ফিরেছে ৩১৪ বাংলাদেশি, ৭ জন হাসপাতালে
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৩:০৮করোনাভাইরাসের আতঙ্কের মাঝে চীনের উহানে আটকে পড়া ৩১৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। এই ফ্লাইটে ৩১৬ জন ফেরার কথা থাকলেও শরীরের তাপমাত্রা বেশি থাকায় দুজনকে উহানে রেখে আসা হয়।
-
উহানে আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিশেষ বিমান যাচ্ছে চীনে
জানুয়ারি ৩১, ২০২০ ১০:০১প্রাণঘাতী করোনাভাইরাস কবলিত চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে। বাকিরা শিক্ষার্থী।
-
করোনাভাইরাসে আক্রান্ত চীনের সব অঞ্চল, মৃত্যু বেড়ে ১৭০
জানুয়ারি ৩০, ২০২০ ০৮:২৭চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একদিনেই ১৩২ থেকে বেড়ে ১৭০-এ দাঁড়িয়েছে। নতুন করে দুই হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, ইতোমধ্যেই করোনাভাইরাস চীনের সর্বত্র ছড়িয়ে পড়েছে।
-
করোনাভাইরাসে মৃত ১৩২, চীন থেকে বাংলাদেশে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু
জানুয়ারি ২৯, ২০২০ ০৮:৩৫চীনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সৃষ্ট মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গতকাল নতুন করে আরও প্রায় দেড় হাজার মানুষের দেহে আতঙ্ক সৃষ্টিকারী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
-
করোনাভাইরাস প্রতিরোধে সব ব্যবস্থা নেয়া হয়েছে: বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি ২৮, ২০২০ ১৪:৪৩সংক্রামক করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে আজ (মঙ্গলবার) ঢাকায় একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছ। সভা শেষে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সরকারের প্রস্তুতি জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এই ভাইরাস খুব শিগগির ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে প্রতিরোধমূলক সম্ভব্য যত ব্যবস্থা নেয়া দরকার, তা নেয়া হয়েছে।
-
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬, নতুন আক্রান্ত ৪,৫১৫
জানুয়ারি ২৮, ২০২০ ০৮:১৩চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই ভাইরাসে নতুনকরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে চীনে রোববার থেকে শুরু হওয়া নববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে।
-
করোনা ভাইরাস নিয়ে আমেরিকাকে দূষলেন রাশিয়ার ঝিরনভস্কি
জানুয়ারি ২৭, ২০২০ ১৮:০৪চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে আমেরিকার উস্কানি বলে মন্তব্য করেছেন রাশিয়ার এলডিপির দলের নেতা ভ্লাদিমির ঝিরনভস্কি। তাতাইয়ানা দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড সিভিলাইজেশনের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।