করোনা ভাইরাস নিয়ে আমেরিকাকে দূষলেন রাশিয়ার ঝিরনভস্কি
https://parstoday.ir/bn/news/world-i76996-করোনা_ভাইরাস_নিয়ে_আমেরিকাকে_দূষলেন_রাশিয়ার_ঝিরনভস্কি
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে আমেরিকার উস্কানি বলে মন্তব্য করেছেন রাশিয়ার এলডিপির দলের নেতা ভ্লাদিমির ঝিরনভস্কি। তাতাইয়ানা দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড সিভিলাইজেশনের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৭, ২০২০ ১৮:০৪ Asia/Dhaka
  • ঝিরনভস্কি
    ঝিরনভস্কি

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে আমেরিকার উস্কানি বলে মন্তব্য করেছেন রাশিয়ার এলডিপির দলের নেতা ভ্লাদিমির ঝিরনভস্কি। তাতাইয়ানা দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড সিভিলাইজেশনের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

ঝিরনভস্কি আস্থার সঙ্গে বলেন, “এটি কি সত্যিই কোনো ভাইরাস নাকি উসকানি? এজন্য আমেরিকাকে দোষী করা যায়। অর্থনীতি….। মার্কিনীরা ভীত হয়ে পড়েছে যে, তারা চীনকে আর টপকে যেতে পারবে না অথবা তাদের সমকক্ষ হতে পারবে না।"

করোনা ভাইরাস নিয়ে গভীর সংকটে পড়েছে চীন

রাশিয়ার এ রাজনীতিক আরো বলেন, এ ধরনের উসকানি এই প্রথম নয়। এটি শুধুমাত্র একটি উদাহরণ। ঝিরনভস্কি এসময় বার্ডফ্লু এবং ‘ব্রিটিশ গরুর গোশত’র কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব কথা হয়তো অনেকেই পছন্দ করবেন না।

ঝিরনভস্কি বলেন, “আশা করি এক মাসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটি একটি উসকানি। চিকিৎসা ব্যবস্থা কিনে নেয়া হয়েছে এবং এ থেকে কেউ কেউ শতকোটি ডলারের মালিক হয়েছেন। তারা প্রধানত সুইজারল্যান্ডে বাস করেন।”#

পার্সটুডে/এসআইবি/২৭