-
নির্বাচনের আগে বাহরাইনের বিরোধীদলীয় নেতাদের যাবজ্জীবন
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫২বাহরাইনের আপিল আদালত দেশটির বিরোধীদলীয় আল-ওয়েফাক জোটের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হলো। বাহরাইনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে রায়ের কথা জানানো হয়েছে।
-
ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: কাতার
নভেম্বর ০১, ২০১৮ ১২:০৫অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারে নি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে।
-
সৌদি আরবকে কাতারের কাছে ক্ষমা চাইতে হবে: উপ প্রধানমন্ত্রী
অক্টোবর ২৮, ২০১৮ ০৬:০৬কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে আগ্রহ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেখিয়েছেন তার তীব্র সমালোচনা করে কাতারের উপ প্রধানমন্ত্রী খালিদ আল-আতিয়া বলেছেন, তার দেশের বিরুদ্ধে অবরোধ আরোপকারী চার দেশকে দোহার কাছে ক্ষমা চাইতে হবে।
-
মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান
অক্টোবর ২৬, ২০১৮ ০৫:২৬মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে- কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে ‘আস্থার পরিবেশ’ গড়ে তোলার জন্য এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ও পাকিস্তান।
-
২০২২ বিশ্বকাপ ফুটবলের আগেই ২৪টি টাইফুন জেট পাচ্ছে কাতার!
অক্টোবর ২০, ২০১৮ ১৪:৫৬কাতারকে সরবরাহের জন্য ২৪টি জঙ্গিবিমান এবং নয়টি প্রশিক্ষণ বিমান নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে ব্রিটেন জানিয়েছে। গত বছর দেশটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিতে সই করে কাতার।
-
সৌদিতে কাতারের ৪ নাগরিক নিখোঁজ: সন্ধান দেয়ার আহ্বান
অক্টোবর ১৬, ২০১৮ ১৩:০৮কাতারের নিখোঁজ চার নাগরিকের অবস্থান এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে দোহাভিত্তিক জাতীয় মানবাধিকার কমিটি বা এনএইচআরসি। গত বছর সৌদি আরব থেকে এ চার ব্যক্তি নিখোঁজ হয়।
-
আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা চালিয়ে যাবে তালেবান
অক্টোবর ১৪, ২০১৮ ০৩:০৫আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান। তারা আরো বলেছে, কাতারের রাজধানী দোহায় প্রথম দফা বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে ফ্লাইট চালু রাখবে কাতার এয়ারওয়েজ
অক্টোবর ০৯, ২০১৮ ০৯:৩৯কাতার এয়ারওয়েজ গ্রুপ ঘোষণা করেছে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে তাদের বিমান চলাচল অব্যাহত থাকবে। গতকাল (সোমবার) কাতারের রাজধানী দোহায় এক বাণিজ্যিক সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেছেন, “বিমান চলাচল শিল্প নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।"
-
'আরব-ন্যাটো 'গঠনের চেষ্টা: নিউ ইয়র্কে বৈঠক
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১০:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
-
ইরানের সমর্থন চাইল কাতার
সেপ্টেম্বর ০২, ২০১৮ ১৬:৩১২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের গণমাধ্যমের সমর্থন চেয়েছে দোহা। ইরান সফররত কাতারি সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ইব্রাহিম আল-মালিকি আজ (রোববার) একথা বলেছেন।