ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i65480-ইয়েমেন_যুদ্ধ_অবশ্যই_বন্ধ_করতে_হবে_কাতার
অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারে নি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ১২:০৫ Asia/Dhaka
  • ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: কাতার

অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারে নি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে।

সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘর-বাড়ি

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ইয়েমেনে যুদ্ধ বন্ধ এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাতার সহযোগিত করতে প্রস্তুত রয়েছে। ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কাতার সম্মান জানায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

কাতার আরও বলেছে, ইয়েমেনে এখন ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থা অবসানে মানবিক ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলোও সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১