-
কাতার বিরোধী অবরোধ ‘যুদ্ধ ঘোষণার শামিল’: প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ০১, ২০১৭ ০১:৩৩কাতার বলেছে, দেশটির বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ‘রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার শামিল। সৌদি আরব ও তার মিত্রদের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার জন্য দেয়া শর্তকে কাতারের পক্ষ থেকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করার একদিন পর এ মন্তব্য করল দোহা।
-
আলোচনায় ইচ্ছুক, সার্বভৌমত্ব নিয়ে ছাড় নয়: সৌদি জোটকে জানাল কাতার
জুন ৩০, ২০১৭ ০৮:১৬কাতার বলেছে, সংকট নিরসনে অবরোধ আরোপকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে দোহা তবে সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনো ছাড়ই দেয়া হবে না। দোহার ওপর আরোপিত অবরোধ তুলে নেয়ার জন্য সৌদি জোটের ১৩ দফা দাবির বিষয়ে এ কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুরহমান আস সানি।
-
আমিরাতের যুবরাজ আল-জাজিরা টিভি ভবনে বোমা ফেলতে বলেছিলেন আমেরিকাকে
জুন ৩০, ২০১৭ ০৭:৪১আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়িদ কাতারের আল-জাজিরা টেলিভিশন ভবনের ওপর বোমা বর্ষণ করতে মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছিলেন।
-
কাতারের সামনে এখন দু'টি পথ খোলা রয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
জুন ২৯, ২০১৭ ১৪:২৩মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, কাতারের সামনে কেবলি দু'টি পথ খোলা রয়েছে। এর একটি হলো আরব জাতির নিরাপত্তা রক্ষা করা। আর অন্যটি হলো বিদেশি শক্তির স্বার্থে আরব জাতির নিরাপত্তা দুর্বল করা। এ দু'টি পথের বাইরে অন্য কোনো পথ খোলা নেই বলে তিনি দাবি করেন।
-
সৌদি আরবের বিরুদ্ধে মামলা করবে কাতার
জুন ২৯, ২০১৭ ০৮:৩২কাতারের ওপর অবরোধ আরোপ করার জন্য সৌদি আরব ও তার মিত্র দুটি আরব দেশের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষেণা করেছে কাতারের জাতীয় মানবাধিকার কমিশন।
-
'কাতারের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা চাপাতে পারে সৌদি জোট'
জুন ২৮, ২০১৭ ১৫:৩৫কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের অংশ হিসেবে এটি করা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র রাষ্ট্রদূত ওমর গোবাশ।
-
শর্তের ব্যাপারে সৌদির কঠোর অবস্থানের নিন্দা জানাল কাতার
জুন ২৮, ২০১৭ ১৫:২৭সৌদি আরব এবং তিনটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না বলে রিয়াদ যে ঘোষণা দিয়েছে তার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের অবস্থান অগ্রহণযোগ্য।
-
পিজিসিসি থেকে কাতারকে বহিষ্কার করা হতে পারে: আমিরাত
জুন ২৮, ২০১৭ ০৮:৪৯কাতারের বিরুদ্ধে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওমর গোবাশ। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মিত্র যেসব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখবে তাদের সঙ্গে আবুধাবি সম্পর্ক কমিয়ে আনবে।
-
সৌদি বলছে দাবি পূরণ করতে হবে; কাতার বলছে অবাস্তব
জুন ২৮, ২০১৭ ০৬:২৮সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না; শুধুমাত্র দোহাকে তা পূরণ করতে হবে।
-
কাতারের কাছে সৌদি দাবি খুবই উসকানিমূলক: জার্মানি
জুন ২৭, ২০১৭ ০৯:১৫জার্মানির ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, কাতার সংকট নিরসনের নামে সম্প্রতি সৌদি আরব ও তার সহযোগী কয়েকটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছে তা অত্যন্ত উসকানিমূলক।