• ‘ভারতের মোকাবেলায় রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, ট্যাংক আনছে পাকিস্তান’

    ‘ভারতের মোকাবেলায় রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, ট্যাংক আনছে পাকিস্তান’

    মে ০২, ২০১৯ ০৬:৪৩

    পাকিস্তান রাশিয়ার তৈরি পান্তসির ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি টি-৯০ ট্যাংক কেনার তৎপরতাও চালাচ্ছে।

  • ‘চীনের মহাকাশ শক্তিতে উদ্বিগ্ন ভারত: বেইজিংয়ের বদলি শক্তি ইসলামাবাদ’

    ‘চীনের মহাকাশ শক্তিতে উদ্বিগ্ন ভারত: বেইজিংয়ের বদলি শক্তি ইসলামাবাদ’

    মে ০১, ২০১৯ ০৬:৩৭

    চীন এবং পাকিস্তানের সম্ভাব্য হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের মহাকাশ নীতি জরুরিভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন হয়ে পড়েছে বলে ধারণা ব্যক্ত করেছেন দেশটির শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা। পাশাপাশি পাকিস্তানকে মহাকাশে চীনের বদলি বা প্রক্সি শক্তি হিসেবেও দাবি করেন তিনি।

  • দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার মধ্যে কানাডা’র নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

    দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার মধ্যে কানাডা’র নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

    মে ০১, ২০১৯ ০২:৪৩

    চীনের একটি আদালত মাদক চোরাচালানের অভিযোগে কানাডার আরো এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আদালত গতকাল (মঙ্গলবার) এক রায়ে ঘোষণা করে, কানাডার নাগরিক ফ্যান ওয়েই’সহ আরো ১০ জনকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ১০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একজন করে নাগরিক রয়েছেন।

  • চীনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানে যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা

    চীনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানে যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা

    এপ্রিল ২৯, ২০১৯ ১১:১২

    মার্কিন সামরিক বাহিনী আবারো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। চীন এ ধরনের তৎপরতা বন্ধের জন্য আমেরিকার প্রতি বার বার আহ্বান জানানোর পরও মার্কিন বাহিনী তা অগ্রাহ্য করেছে। চীন ও আমেরিকার মধ্যে যেসব কারণে দ্বিপক্ষীয় টানাপোড়েন দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো তার অন্যতম।

  • মার্কিন সংরক্ষণবাদী নীতি প্রত্যাখ্যান করতে চীন-রাশিয়ার আহ্বান

    মার্কিন সংরক্ষণবাদী নীতি প্রত্যাখ্যান করতে চীন-রাশিয়ার আহ্বান

    এপ্রিল ২৭, ২০১৯ ১২:০৪

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন সরকারের সংরক্ষণবাদী নীতিকে প্রত্যাখ্যান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর বিপরীতে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই-এ যুক্ত হওয়ার কথা বলছেন।

  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র: আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন

    হাইপারসনিক ক্ষেপণাস্ত্র: আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন

    এপ্রিল ২৬, ২০১৯ ০৯:৪৮

    শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার ধারণা করছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৌড়ে আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন। এ ছাড়া, গতি, উচ্চতা এবং ছুটে চলার সময়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এর অবস্থান নির্ণয় করা এবং প্রতিরোধ করা কষ্টসাধ্য। ঘণ্টায় শব্দের চেয়ে পাঁচগুণেরও বেশি গতিতে অর্থাৎ প্রায় ৬,২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

  • জাপান ও ইতালির নৌপ্রধানদের সঙ্গে ইরানের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

    জাপান ও ইতালির নৌপ্রধানদের সঙ্গে ইরানের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

    এপ্রিল ২৬, ২০১৯ ০০:১৬

    ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাও’তে তার জাপানি ও ইতালীয় সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনের নৌবাহিনী প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে বেইজিং’র পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের নৌ কমান্ডারদের জন্য আয়োজিত সম্মেলনের অবকাশে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

  • আবার চীন সফরে যাচ্ছেন ইমরান খান

    আবার চীন সফরে যাচ্ছেন ইমরান খান

    এপ্রিল ২৫, ২০১৯ ১২:০২

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (বৃহস্পতিবার) আবারো চীন সফরে যাচ্ছেন। চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি এবং এসময় ইমরান খান ‘দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ সম্মেলনে যোগ দেবেন।

  • নক্ষত্র যুদ্ধ: রাশিয়া-চীনের পরমাণু ভাণ্ডারে আগাম হামলার পরিকল্পনা করছে আমেরিকা!

    নক্ষত্র যুদ্ধ: রাশিয়া-চীনের পরমাণু ভাণ্ডারে আগাম হামলার পরিকল্পনা করছে আমেরিকা!

    এপ্রিল ২৪, ২০১৯ ২০:১৯

    মস্কো এবং বেইজিংয়ের পরমাণু বোমার ভাণ্ডারে ওয়াশিংটন আগাম হামলার পরিকল্পনা করছে বলে রাশিয়ার সামরিক বাহিনী মনে করছে। ১৯৮০’এর দশকের ‘নক্ষত্র যুদ্ধের’ কর্মসূচি পুনরায় চালু করা এবং ইউরোপে ক্রমবর্ধমান মার্কিন কথিত ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা’ ব্যবস্থা মোতায়েনের প্রতি ইঙ্গিত করে এ ধারণা ব্যক্ত করা হয়েছে।

  • তেল কেনায় ছাড় তুলে দেয়ার প্রতিবাদে হুঁশিয়ারি দিল চীন

    তেল কেনায় ছাড় তুলে দেয়ার প্রতিবাদে হুঁশিয়ারি দিল চীন

    এপ্রিল ২৩, ২০১৯ ১৩:৫১

    ইরানের তেল কেনায় চীনসহ আট দেশকে দেয়া ছাড় প্রত্যাহার করে নেয়ায় আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের জ্বালানী বাজার অস্থিতিশীল হয়ে উঠবে।