-
পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চায় না ভারত: সুষমা স্বরাজ
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১২:২৭ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির আর অবনতি দেখতে চায় না তারা। দেশটি দায়িত্ব ও সংযমের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায় বলেও জানিযেছেন তিনি। আজ (বুধবার) চীনের ওঝেন শহরে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
-
চীনা পণ্যে শূল্ক বাড়াতে দেরি করবেন ট্রাম্প
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরকার চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শূল্ক বাড়ানোর বিষয়ে বিলম্ব করবে। বেইজিংয়ের সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতির’ পর তিনি এ ঘোষণা দিলেন।
-
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৬:৩৫ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, ভেনিজুয়েলার সরকার ধৈর্য্যের সঙ্গে সেদেশের চলমান সংকট নিরসনের চেষ্টা করছে।এ অবস্থায় মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও সংঘাতময় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
-
আমেরিকার মোকাবেলায় ভেনিজুয়েলাকে চীন-রাশিয়ার সমর্থন
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৩:৩০সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন এবং রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।
-
‘ভেনিজুয়েলাকে উন্নত অস্ত্র দিয়েছে চীন ও রাশিয়া’
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৬:৪৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক আগ্রাসনের হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র রয়েছে যা রাশিয়া ও চীন সরবরাহ করেছে।
-
কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করবে ইরান ও চীন
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ০৬:৩৫ইরান ও চীন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে ‘কৌশলগত’ সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বেইজিং সফরে এই সংকল্প ব্যক্ত করা হয়।
-
কিছু করতে পারবে না আমেরিকা: হুয়াওয়ে প্রধান
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১৩:২৭চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান রেন ঝেংফি বলেছেন, তার কোম্পানির বিরুদ্ধে আমেরিকা যতই প্রচারণা চালাক না কেন তারা এ কোম্পানিকে ধ্বংস করতে পারবে না।
-
ধৈর্য্যের সীমা আছে: ইউরোপকে ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৫:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সরকার ও জনগণেরও ধৈর্য্যের একটা সীমা আছে। প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে আর সময়ক্ষেপণ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানান তিনি। আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
-
জার্মানির আবেদন উপেক্ষা: ক্ষেপণাস্ত্র বানাবে চীন
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৫:১৬স্নায়ুযুদ্ধের সময়কার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেয়ার জন্য জার্মানি যে আবেদন জানিয়েছে চীনা তা প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলেছে, এ আবেদন গ্রহণ করলে দেশের সামরিক বাহিনীর ওপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
-
চীনে আগ্রাসন মাথায় রেখে প্রশান্ত মহাসাগরে মহড়া চালাল মার্কিন বিমান বাহিনী!
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১০:০১মার্কিন বিমান বাহিনী সম্প্রতি প্রশান্ত মহাসাগরে ধারাবাহিক সামরিক মহড়া চালিয়েছে। চীনে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে এ সব মহড়া চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।