-
ভারত সীমান্তে অব্যাহত ভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে চীন
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ০৯:১৫ভারত সীমান্তে চীন নিজ সামরিক উপস্থিতি অব্যাহত ভাবে বাড়িয়ে চলছে। বিশেষ করে তিব্বত সংলগ্ন এলাকায় এ উপস্থিতি প্রায় নীরবে বাড়িয়ে চলছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম ।
-
অরুণাচল সফরে নরেন্দ্র মোদি; প্রতিবাদ করছে চীন
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৬:০৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তবর্তী বিতর্কিত অরুণাচল প্রদেশ সফর করার পর কড়া প্রতিবাদ করেছে চীন। অরুণাচল প্রদেশ নিয়ে ১৯৬২ সালে দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
-
আর্জেন্টিনায় চীনা মহাকাশ কেন্দ্র : উদ্বেগে আমেরিকা
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১২:৩৫আর্জেন্টিনাতে অবস্থিত চীনের পরিচালিত মহাকাশ কেন্দ্র হুমকি হয়ে দেখা দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।
-
আমেরিকার মোকাবেলায় বিমানবাহী পরমাণু রণতরি তৈরি করছে চীন
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০৮:১১চীন আমেরিকাকে মোকাবেলার জন্য পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। ২০৩৫টি সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরি পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন।
-
চীনে গাধা রপ্তানি করে লাখ লাখ ডলার আয় করবে পাকিস্তান
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ০৬:২৩চীনের কাছে গাধা রপ্তানি করা শুরু করবে এই পশু উপপাদনের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানের অধিকারী দেশ পাকিস্তান।আর এই খাত থেকে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয় করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
-
আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করল চীন
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ০৪:৩৪মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে চীন। মস্কো এরইমধ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
-
চীনের হাইপারসনিক নৌ-কামান : ১২৪ মাইল দূরের লক্ষ্যে আঘাত হানা যাবে
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ১২:১৭চীন ১২৪ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হাইপারসনিক নৌ-কামান তৈরি করেছে। এটি দিয়ে শব্দের চেয়েও সাত গুণ বেগে গোলা ছোঁড়া যাবে। ২০২৫ সালের মধ্যে যুদ্ধে কামানটি ব্যবহার করা সম্ভব হবে। এ কামান তৈরির মাধ্যমে আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে গেল চীন।
-
হুয়াওয়ের কর্মকর্তাকে দেশে ফিরতে দিন: কানাডার প্রতি চীন
জানুয়ারি ২৮, ২০১৯ ১৫:৪৭চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘটনাকে গুুরুত্বই দিচ্ছে না বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
-
চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৭, ২০১৯ ০৬:১৭কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিনিয়র নির্বাহী মেং ওয়াংঝু’কে আমেরিকার কাছে হস্তান্তর প্রসঙ্গে ম্যাককালাম বিতর্কিত মন্তব্য করার পর তাকে সরিয়ে দেয়া হলো।
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করতে দিল না চীন ও রাশিয়া
জানুয়ারি ২৭, ২০১৯ ০৩:৫৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ভেনিজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশের প্রচেষ্টা প্রতিহত করেছে চীন ও রাশিয়া। আমেরিকার উদ্যোগ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে দেয়া বিবৃতির খসড়ায় ‘ভেনিজুয়েলার পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির একমাত্র প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।কিন্তু শনিবার রাতে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে বিবৃতিটি পাস হয়নি।