-
মার্কিন বিমান বহরকে অচল করে দেবে চীনা ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ২৭, ২০১৭ ২০:২৬আকাশযুদ্ধের জন্য চীনা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা দ্রুত এগিয়ে চলেছে। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যন্ত দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমেরিকার শক্তিশালী বিমান বহর কার্যত অচল হয়ে পড়তে পারে বলে আশংকা দেখা দিয়েছে।
-
চীন সীমান্তে ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার বানাচ্ছে ভারত
জানুয়ারি ২৫, ২০১৭ ২০:৫৭চীন সীমান্তে ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার নির্মাণ করছে ভারত। ২০১৫ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’এর নয়াদিল্লি সফরের সময়ে সীমান্তে বাঙ্কার নির্মাণ নিয়ে চীনা সেনাদের প্রতিবাদকে কেন্দ্র করে বিব্রত অবস্থায় পড়েছিল ভারত। এ সমস্যায় পুনরায় যেন পড়তে না হয় সে জন্য ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার তৈরির পথ বেছে নিয়েছে দেশটি।
-
বিশাল সামরিক উপগ্রহ পাঠাল জাপান: যুদ্ধ বিরোধী নীতি থেকে সরলো টোকিও!
জানুয়ারি ২৫, ২০১৭ ০৬:৩২জাপান এই প্রথমবারের মতো বিশাল সামরিক উপগ্রহ পাঠিয়েছে। দেশটির সর্ব দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের ঘাঁটি থেকে এ উপগ্রহ পাঠানো হয়েছে। চীন সীমান্তের কাছাকাছি এ এলাকায় গ্যাস সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের তীব্র বিরোধ চলছে।
-
আমেরিকা চলে যাওয়ার পর চীনকে চাইছে টিপিপি সদস্যরা
জানুয়ারি ২৪, ২০১৭ ১৩:৫৯বাণিজ্য বিষয়ক ট্রান্স-প্যাসিফিক পার্টনারশি বা টিপিপি চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর এ চুক্তির কয়েকটি সদস্য দেশ এখন চীনকে পাশে পেতে চাইছে। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন।
-
রুশ সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করল চীন; মস্কো বলল, হুমকি নয়
জানুয়ারি ২৪, ২০১৭ ১৩:২৬চীন, রাশিয়ার সীমান্তের কাছে একাধিক পরমাণু বোমাবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে। তবে এটি রাশিয়ার জন্য কোনো হুমকি নয় বলে জানিয়েছে মস্কো।
-
দ চীন সাগরের মহড়াকে ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হিসেবে মেনে নিতে হবে: বেইজিং
জানুয়ারি ২৪, ২০১৭ ০৭:১৪বেইজিং’এর একটি সরকারি দৈনিক বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর মহড়াকে ‘নতুন স্বাভাবিক ঘটনা’ হিসেবে মেনে নিতে হবে।
-
মার্কিন চাপে পিছু হটবে না চীন: পিপল’স ডেইলি
জানুয়ারি ২২, ২০১৭ ১৫:২২চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে আরো বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না।
-
ভিয়েতনামে চীন বিরোধী বিক্ষোভ: ১২ ব্যক্তি গ্রেফতার
জানুয়ারি ১৯, ২০১৭ ১৩:১৩ভিয়েতনামের পুলিশ চীন বিরোধী বিক্ষোভের সময়ে রাজধানী হ্যানয় থেকে অন্তত ১২ ব্যক্তিকে আটক করেছে। দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ ১৯৭৪ সালে বেইজিংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়।
-
‘সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াইয়ের কৌশল নেবে ভারত’
জানুয়ারি ১৯, ২০১৭ ০৮:৩৪ভারত তার রণনীতি পর্যালোচনা করবে এবং কোল্ড স্টার্ট ওয়ার ডকট্রিন নামে পরিচিত রণনীতি গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এ নীতির আওতায় সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াই চালানোর কৌশল নেবে ভারত।
-
আমেরিকার সঙ্গে নতুন মডেলের সম্পর্ক চায় চীন: শি
জানুয়ারি ১৯, ২০১৭ ০৩:৪০চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমেরিকার সঙ্গে নতুন মডেলের সম্পর্ক শুরু করতে চায় তার দেশ। তিনি আরো বলেছেন, তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের ‘বন্ধু মহলে’ অন্তর্ভূক্ত করার চেষ্টা শুরু করবে। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে বুধবার দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।