বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে দ. চীন সাগরে টহলে নামল মার্কিন রণতরী
https://parstoday.ir/bn/news/world-i33208-বেইজিংয়ের_হুঁশিয়ারি_উপেক্ষা_করে_দ._চীন_সাগরে_টহলে_নামল_মার্কিন_রণতরী
মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। আমেরিকা দাবি করছে, দক্ষিণ চীন সাগরের নৌপথে কথিত রুটিন টহল দেয়ার জন্য এ রণতরীর নেতৃত্বাধীন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা সিএসজি ১-কে মোতায়েন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ০৮:৩৬ Asia/Dhaka
  • বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে দ. চীন সাগরে টহলে নামল মার্কিন রণতরী

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। আমেরিকা দাবি করছে, দক্ষিণ চীন সাগরের নৌপথে কথিত রুটিন টহল দেয়ার জন্য এ রণতরীর নেতৃত্বাধীন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা সিএসজি ১-কে মোতায়েন করা হয়।

দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আরো উসকে না দেয়ার জন্য বেইজিংয়ের দেয়া হুঁশিয়ারি উপেক্ষা করে এ রণতরী মোতায়েন করল আমেরিকা। নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ভিনসনের স্ট্রাইক গ্রুপে মার্কিন ক্যারিয়ার এয়ার উইং বা সিভিডাব্লিউ-২ এর বিমান এবং আর্ললেইক বুরক শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্রাবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ওয়েন ই মেয়ার রয়েছে।

চীন কঠোর হুঁশিয়ারি দেয়ার পরই গতকাল সিএসজি ১-কে মোতায়েন করা হয়। হাওয়াই এবং গুয়ামে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া শেষে দক্ষিণ চীন সাগরে পাঠানো হলো এ বিমানবাহী রণতরী।#

পার্সটুডে/মূসা রেজা/১৯