-
‘তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি মানবে না চীন’
অক্টোবর ২৯, ২০২১ ০৪:৫৭তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে বলে এই দ্বীপের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং তাইওয়ানের সঙ্গে আমেরিকার যেকোনো ধরনের সামরিক সম্পর্কের ঘোর বিরোধিতা করছে।
-
'আমাদের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি আছে'
অক্টোবর ২৮, ২০২১ ১৬:৩৫চীনা তাইপের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নিশ্চিত করেছেন যে, স্বল্পসংখ্যক মার্কিন সেনা স্বশাসিত দ্বীপ তাইওয়ানে অবস্থান করছে। তাইওয়ানের সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজে তারা সেখানে অবস্থান করছে বলে সাই ইং-ওয়েন জানান।
-
চীনের নয়া সীমান্ত আইন নিয়ে নয়াদিল্লির উদ্বেগ
অক্টোবর ২৮, ২০২১ ১০:৫৮ভারত-চীন সীমান্ত সংঘাতের আবহে চীনের নয়া সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, ‘নয়া আইন প্রণয়নের বিষয়ে চীনের একতরফা সিদ্ধান্ত বর্তমান দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার উপরে প্রভাব ফেলতে পারে। সীমান্ত সংক্রান্ত বিষয়ে যা আমাদের উদ্বেগের কারণ।’
-
পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত
অক্টোবর ২৮, ২০২১ ০৮:০৮ভারত একটি পাঁচ হাজার কিলোমিটার পার্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।
-
‘জাতিসংঘে যোগ দেয়ার অধিকার তাইওয়ানের নেই’
অক্টোবর ২৭, ২০২১ ১৬:৩২জাতিসংঘে তাইওয়ানের ভুমিকা বাড়ানোর বিষয়ে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে চীন বলেছে, স্ব-শাসিত এ দ্বীপটির বিশ্ব সংস্থায় যোগ দেয়ার কোনো অধিকার নেই।
-
অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে চীন ও তালেবান
অক্টোবর ২৭, ২০২১ ০৫:৫১চীনের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সমঝোতায় পৌঁছেছে আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এক বৈঠকে এ সমঝোতা হয়।
-
আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনে আবারো ইরানের আশা
অক্টোবর ২৬, ২০২১ ১৪:১২তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হবে বলে আবারো আশাবাদ ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আগামীকাল (বুধবার) যখন তেহরানে আফগান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক সংবাদ ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।
-
সীমান্ত সুরক্ষার জোরদার করতে আইন পাস করল চীন
অক্টোবর ২৪, ২০২১ ১৫:২৯সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাস করেছে চীন। ভারতের সঙ্গে যন দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে তখন এই নতুন আইন পাস করল বেইজিং ।
-
প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো নৌ মহড়া চালালো চীন ও রাশিয়া
অক্টোবর ২৪, ২০২১ ১২:২২রাশিয়া এবং চীন প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে। এতে দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নেয় এবং তারা সমুদ্রে টহল অনুশীলন পরিচালনা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।
-
একান্ত স্বার্থে হাত দিতে আসবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২১ ০৩:১৩বেইজিং-এর ‘এক চীন’ নীতি মেনে চলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানের ব্যাপারে আমেরিকা যেন ‘এক চীন’ নীতি মেনে চলে; কারণ, নিজের একান্ত স্বার্থের স্থানে কোনো ধরনের আপোস করবে না বেইজিং।