-
লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমালো চীন
নভেম্বর ২১, ২০২১ ১৫:০৫বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি দেয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।
-
নতুন এফ-১৬ জঙ্গিবিমান উন্মোচন করল তাইওয়ান
নভেম্বর ১৮, ২০২১ ১৬:৫৫চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে তাইওয়ানের স্বঘোষিত সরকার নতুন ধরনের অত্যন্ত উন্নত এফ-১৬ জঙ্গিবিমান সামরিক বাহিনীতে যুক্ত করেছে। তাইওয়ানের যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে তাইপে সরকার।
-
দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো জাপান ও আমেরিকার নৌ মহড়া
নভেম্বর ১৭, ২০২১ ১৬:১৬জাপান এবং আমেরিকা প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালিয়েছে। দেশ দুটি প্রথমবারের মতো আঞ্চলিক পানিসীমায় সাবমেরিন বিরোধী যে সামরিক মহড়া চালাচ্ছে তার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে এই মগড়া চালানো হলো।
-
‘ভুল বার্তা’ পাঠানোর ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে দিল চীন
নভেম্বর ১৪, ২০২১ ১২:০৪তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে ‘ভুল বার্তা’ পাঠানোর ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে সতর্ক করে দিয়েছে চীন। এক টেলিফোনালাপে ব্লিঙ্কেনের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
-
ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন : জেনারেল বিপিন রাওয়াত
নভেম্বর ১২, ২০২১ ১৫:৩৯ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা
নভেম্বর ০৯, ২০২১ ১৬:০১চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণের জন্য এক দশকের বেশি সময় ধরে মার্কিন সেনারা চাইনিজ তাইপেতে অবস্থান করছে। প্রাপ্ত মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহার ও চীনা সেনাদের অবতরণ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা করতে তাইওয়ানে সেনা মোতায়েন করেছে মার্কিন সরকার।
-
উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ও রাশিয়া
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৫৬উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে চীন ও রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে ওয়াশিংটন সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিশ্বাসী।
-
আবার তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করল চীন
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৪৩চীনের বিমান বাহিনী আবার দেশটির বিচ্ছিন্নতাবাদী দ্বীপ তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে। শনিবার চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে।
-
চীনা তাইপেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম আমেরিকা
নভেম্বর ০৪, ২০২১ ০৯:০৬মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, চীনের পক্ষ থেকে সম্ভাব্য হামলার মুখে চীনা তাইপেকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেয়ার ক্ষমতা মার্কিন সেনাদের রয়েছে।
-
উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন
নভেম্বর ০২, ২০২১ ১৫:৪৯উত্তর কোরিয়ার ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নিরপাত্তা পরিষদে নতুন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে চীন ও রাশিয়া। উত্তর কোরিয়ার জনগণের জীবনমানের উন্নতির লক্ষ্যে এই প্রস্তাব দিয়েছে বেইজিং ও মস্কো।