-
মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া দিল রুশ নৌবাহিনী
অক্টোবর ১৬, ২০২১ ০৫:০৪রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।
-
‘তাইপে আগে যুদ্ধ শুরু করবে না তবে হামলা হলে নিজেকে রক্ষা করবে’
অক্টোবর ১৪, ২০২১ ১২:৫৭তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিয়ো চেং বলেছেন, তাইপে আগে যুদ্ধ শুরু করবে না তবে চীন যদি হামলা করে তাহলে হামলা থেকে নিজেকে রক্ষা করবে। যখন তাইওয়ান ও চীনের মধ্যে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন তিনি এই বক্তব্য দিলেন।
-
'চীন ও পাকিস্তানের মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভারতের অস্তিত্ব বিপন্ন হতে পারে'
অক্টোবর ১৩, ২০২১ ১৬:১৮ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন ও পাকিস্তানের মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভারতের অস্তিত্ব বিপদে পড়তে পারে। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
-
আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠাল চীন
অক্টোবর ১২, ২০২১ ০৪:০০ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
তাইওয়ানকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল চীন
অক্টোবর ১১, ২০২১ ০৪:২১চীন সরকার তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে।তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভুত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিং-এর তীব্র টানাপড়েন চলছে তখন চীন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
-
উত্তেজনা বাড়ছেই; চীনা চাপের কাছে নতিস্বীকার না করার ঘোষণা তাইওয়ানের
অক্টোবর ১০, ২০২১ ১৬:৩৮চীনের চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
-
‘তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অবশ্যই বাস্তবায়ন করা হবে’
অক্টোবর ০৯, ২০২১ ১১:২৯চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন।
-
১০ বছরের মধ্যে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
অক্টোবর ০৭, ২০২১ ১৪:২৩বিশ্বে টানা দ্বিতীয় মাসের মতো খাদ্যের দাম বেড়েছে। ফলে গত ১০ বছরের মধ্যে বিশ্বে খাদ্যের দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রোম-ভিত্তিক বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএও আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
চার দশকের মধ্যে চীনের সঙ্গে বর্তমানে সবচেয়ে মারাত্মক উত্তেজনা চলছে
অক্টোবর ০৭, ২০২১ ০৫:০০তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চিউ কিয়ো চেং বলেছেন, গত চার দশকের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে।
-
চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে: ওয়েনের হুঁশিয়ারি
অক্টোবর ০৫, ২০২১ ১৩:৪৬তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের হাতে তাইওয়ানের পতন হলে তা এশিয়ার শান্তি ও গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে আনবে। তিনি ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে তাইওয়ানের ওপর চীনের পক্ষ থেকে সামরিক চাপ বৃদ্ধি করা হচ্ছে বলেও খবর দিয়েছেন।