-
সমন্বয় জোরদারে একমত হলো ইরান, চীন, পাকিস্তান ও রাশিয়া
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৩:৫৯আফগানিস্তান ইস্যুতে নিজেদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ জোরদার করার জন্য একমত হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান।
-
তালেবান প্রশাসনের সঙ্গে যোগাযোগ গ্রুপ গঠন করার প্রস্তাব পুতিনের
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৩:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে তার দেশের কাজ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থায় দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।
-
এসসিও’র সদস্যপদ লাভ এশিয়া অভিমুখী পররাষ্ট্রনীতির ফসল: ইরান
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০২:১৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সাংহাই সহযোগিতা সংস্থায় তার দেশের পূর্ণ সদস্যপদ লাভকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে যে অগ্রাধিকার দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করা সম্ভব হয়েছে।
-
‘বিশ্বের ওপর একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দিন শেষ’
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০১:৪৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোতে তার দেশ সব সময় সক্রিয় অংশগ্রহণ করেছে এবং বহু মেরুকেন্দ্রীকরণের ওপর ভিত্তি করে তার দেশের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইরান সব সময় গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করেছে।
-
অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৩:৪৯অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি দেয়ার জন্য দেশটির সঙ্গে চুক্তি সই করেছে আমেরিকা এবং ব্রিটেন। এ চুক্তি বাস্তবায়ন হলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে।
-
সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেল ইরান
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১২:২৬সাংহাই সহযোগিতা সংস্থা আনুষ্ঠানিকভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সংস্থার ২১তম শীর্ষ সম্মেলনে আজ (শুক্রবার) ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।
-
অংশগ্রহণমূলক সরকার গঠনের কথা বলল ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান
সেপ্টেম্বর ১৭, ২০২১ ০১:৫৯আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়া। এ দেশগুলো বলেছে, আফগানিস্তানে এমন সরকার গঠন হওয়া উচিত যাতে সব নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকে।
-
আফগানিস্তানকে ৩ কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তা দিচ্ছে চীন
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৪:৪৯তালেবানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার পর আফগানিস্তানকে তিন কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। জরুরি সহায়তার মধ্যে করোনাভাইরাসের ৩০ লাখ টিকাও থাকবে।
-
আফগান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৮:০৭আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলো সম্মেলন করেছে। ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নেন ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
-
তালেবান সরকারকে স্বাগত জানালো চীন
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:৪০আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল (মঙ্গলবার) তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালেবান।