-
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ গেরিলা ও ১ সেনা কর্মকর্তা নিহত
অক্টোবর ২৩, ২০১৯ ১২:৫৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন গেরিলা ও সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়া অন্য এক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশের ডিজি বলেছেন, ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
-
কাশ্মীর ইস্যুতে মাহাথিরের সমালোচনা: মালয়েশিয়ার পাম অয়েল বয়কট করল ভারত
অক্টোবর ২২, ২০১৯ ১৪:৩৬ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদের অবস্থানকে কেন্দ্র করে দেশটি থেকে পাম অয়েল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। এ প্রসঙ্গে মাহাথির মোহাম্মাদ বলেছেন, তিনি ভারতের এই বাণিজ্য যুদ্ধের পরেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না।
-
মুখ বন্ধ রাখার মুচলেকা দিয়ে মুক্তি পাচ্ছেন কাশ্মীরি নেতারা
অক্টোবর ২২, ২০১৯ ১১:৩৯জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করাকে কেন্দ্র করে সেখানকার যেসব নেতা-নেত্রীকে আটক অথবা গৃহবন্দি করে রাখা হয়েছিল তাদেরকে একবছর মুখ বন্ধ রাখার মুচলেকা দিয়ে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
-
পাকিস্তানকে সতর্ক করলেন জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক
অক্টোবর ২১, ২০১৯ ১৬:৫৬জম্মু-কাশ্মীরের গভর্নর সত্য পাল মালিক পাকিস্তানের উদ্দেশ্যে সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী শিবিরগুলোকে ধ্বংস করে দেবো। এবং যদি ওরা (পাকিস্তান) বিরত না হয় তাহলে আমরা ভেতরেও যাব।’ আজ (সোমবার) শ্রীনগরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
কাশ্মীরে শান্তিতে বাধা সৃষ্টিকারীদের কারাগারে পাঠানো হবে: রাম মাধব
অক্টোবর ২১, ২০১৯ ০৯:৫৭ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, কাশ্মীরে শান্তিতে বাধা সৃষ্টিকারীদের কারাগারে পাঠানো হবে। গতকাল (রোববার) শ্রীনগরে দলীয় যুব শাখার সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোয় মোদির তুরস্ক সফর বাতিল
অক্টোবর ২০, ২০১৯ ১৫:২৭কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে আঙ্কারা সরকার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বড় বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ২৭/২৮ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন। সেখান থেকে তাঁর তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি আর সেখানে যাবেন না।
-
কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩
অক্টোবর ২০, ২০১৯ ০৯:০৩জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবর্ষণে নিহতদের মধ্যে এক বেসামরিক রয়েছেন। আজ (রোববার) কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।
-
৩৭০ ধারা অপসারণের ফলে কাশ্মীরে দীর্ঘকাল শান্তি থাকবে: অমিত শাহ
অক্টোবর ১৫, ২০১৯ ১৬:০২ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের ফলে সেখানে দীর্ঘকাল ধরে শান্তি থাকবে। তিনি আজ (মঙ্গলবার) জাতীয় নিরাপত্তা প্রহরী বা এনএসজির ৩৫তম প্রতিষ্ঠা দিবসে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
কাশ্মীরে বিক্ষোভকালে ফারুক আব্দুল্লাহর মেয়ে ও বোনকে আটক করল পুলিশ
অক্টোবর ১৫, ২০১৯ ১৩:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে হিয়ে পুলিশের হাতে আটক হলেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহর মেয়ে সাফিয়া আব্দুল্লাহ খান ও বোন সুরাইয়া। পুলিশ ওই দু’জনসহ বিক্ষোভরত অন্য নারীদেরকে আটক করেছে।
-
কাশ্মীরিদের জন্য মোবাইল নয়, তাঁদের জীবন গুরুত্বপূর্ণ: গভর্নর সত্যপাল মালিক
অক্টোবর ১৪, ২০১৯ ১৫:৫৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, কাশ্মীরিদের জন্য মোবাইল নয়, তাঁদের জীবন গুরুত্বপূর্ণ। তিনি আজ (সোমবার) ওই মন্তব্য করেন।