-
কাশ্মীরের বারামুলায় সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
আগস্ট ২১, ২০১৯ ০৯:৩৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বারামুলায় সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল ও রাজ্যটি পুনর্গঠনের পরে এই প্রথম সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটল।
-
পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত: আইএসপিআর
আগস্ট ২০, ২০১৯ ২২:০৮জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় এ দাবি করেছেন।
-
গুলাম নবী আজাদকে কাশ্মীরে ঢুকতে ফের বাধা, ফেরত পাঠানো হল দিল্লিতে
আগস্ট ২০, ২০১৯ ১৬:০৪ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদকে জম্মু-কাশ্মীরে ঢুকতে ফের বাধা দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে জম্মু বিমান বন্দর থেকে দিল্লিতে ফেরত পাঠানো হয়। এরআগে গত ৮ আগস্টও গুলাম নবী আজাদকে শ্রীনগর বিমান বন্দরে থামিয়ে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছিল।
-
কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত
আগস্ট ২০, ২০১৯ ১৫:০৭জম্মু-কাশ্মীরে সীমান্তে কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে রবিরঞ্জন কুমার সিং (৩৬) নামে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। বিহার রাজ্যের বাসিন্দা নিহত ওই জওয়ান সেনাবাহিনীর নায়েক পদে কর্মরত ছিলেন। এ নিয়ে ৪ দিনের মধ্যে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। আজ পাক বাহিনীর গুলিবর্ষণে স্থানীয় ৪ বাসিন্দা আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
-
'কাশ্মির নিয়ে উত্তেজনার মুখে ভারতীয় বিমান বাহিনীকে সতর্ক রাখা হয়েছে'
আগস্ট ২০, ২০১৯ ১৫:০২ভারতীয় বিমান বাহিনী বা আইএএফকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে আজ(মঙ্গলবার) জানিয়েছেন দেশটির এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। চলতি মাসের ৫ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছেছে, সে সময় এ ঘোষণা দিলেন তিনি।
-
কাশ্মীর সংকট বিশ্বের অন্যতম বৃহৎ ঘুমন্ত আগ্নেয়গিরি!
আগস্ট ২০, ২০১৯ ১৪:১৩ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের সংকট বিভিন্ন সময় নানা দিকে মোড় নিলেও প্রায় ৭০ বছরের পুরনো এই সংকটের জটিলতা ও তীব্রতা মোটেই কমছে না।
-
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভ দমনে ধর-পাকড় চলছে
আগস্ট ২০, ২০১৯ ১১:৩৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ধর-পাকড় অব্যাহত রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আজ(মঙ্গলবার) জানিয়েছেন। গত রাতে কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগরে অন্তত ৩০ জনকে গ্রেফতারের কথা তারা স্বীকার করেছেন।
-
কাশ্মীরিদের অধিকার খর্ব হয়েছে, ভারতের সম্মান ম্লান হয়েছে: অমর্ত্য সেন
আগস্ট ২০, ২০১৯ ০৮:৫৬ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার তীব্র সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করায় কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করেন তিনি।
-
ভারতকে চ্যালেঞ্জ দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ১৯, ২০১৯ ১৬:০৩পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনি যদি মনে করেন আপনার সিদ্ধান্ত সঠিক তাহলে এ সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থন যাচাইয়ের জন্য সেখানে গণভোট দিন। এতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
-
কাশ্মীরের মানুষের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে: মমতা
আগস্ট ১৯, ২০১৯ ১৫:৫৬কাশ্মীরের মানুষের অধিকার সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মমতা ওই মন্তব্য করেন।