-
'যারা ৩৭০ ধারা বাতিলের পক্ষে, তারা কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে'
নভেম্বর ১২, ২০১৬ ১১:১৮সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জম্মু-কাশ্মিরের বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামী বলেছেন, ‘যারা ৩৭০ ধারা বাতিলের কথা বলছে, তারা আসলে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। এমন ধারণা ছড়ানো হয়েছে যেন ৩৭০ ধারায় বিচ্ছিন্নতাবাদীদের সুবিধা দেয়া হয়। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করেই কাশ্মিরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।’ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোলকাতায় এসে দু'টি সভায় বক্তব্য দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মিরে ৪ মাসে ১২০০ শিশুসহ আহত ৯ হাজার: সরকারি পরিসংখ্যান
নভেম্বর ১১, ২০১৬ ১৩:৪৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত ৮ জুলাই হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর বিভিন্ন সহিংস ঘটনায় ১ হাজার ২৪৮ শিশুসহ ৯ হাজার ১০ জন আহত হয়েছে। আহত শিশুদের বয়স ১৫ বছরেরও কম।
-
কাশ্মিরে জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিক গ্রেফতার, ওমর ফারুক গৃহবন্দি
নভেম্বর ১০, ২০১৬ ১৭:৩৪জম্মু-কাশ্মিরে আজ জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।
-
কাশ্মিরে দুই দিনে ৩ ভারতীয় সেনা ও ২ গেরিলা নিহত
নভেম্বর ১০, ২০১৬ ০৯:৩৯কাশ্মিরে গত দুই দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিন ভারতীয় জওয়ান নিহত হয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যায় কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর বাহিনীর হামলায় ১৭ শিখ রেজিমেন্টের জওয়ান সৎনাম সিং নিহত হন। মঙ্গলবার নিহত হয়েছিলেন, প্রেম সিং এবং হরিন্দর কুমার যাদব নামে দুই জওয়ান।
-
কাশ্মির সংকট: মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ চাইলেন ফারুক আবদুল্লাহ
নভেম্বর ০৯, ২০১৬ ১৭:০০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগ চাইলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। কাশ্মির পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহবুবা ব্যর্থ হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
-
ভারতীয় গোলায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে নিহত ৩: ইসলামাবাদ
নভেম্বর ০৯, ২০১৬ ০২:৫৩বিতর্কিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিবর্ষণে তিন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে পাক কর্মকর্তারা দাবি করেছেন। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা মীর আবিদ জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বাত্তাল সেক্টরে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরো তিনজন আহত হয়।
-
কাশ্মিরে আগুনে পুড়ে যাওয়া স্কুলগুলো পুনর্নির্মাণ করতে চান রবিশঙ্কর
নভেম্বর ০৪, ২০১৬ ০৭:০৩কাশ্মিরে রহস্যজনকভাবে আগুনে পুড়ে যাওয়া স্কুলগুলো নতুনভাবে নির্মাণ করতে চান আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি এক টুইটার বার্তায় এ প্রস্তাব দিয়েছেন।
-
কাশ্মিরে সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ১ বিএসএফ জওয়ান নিহত
অক্টোবর ৩১, ২০১৬ ১৫:১০জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজৌরির বালাকোট এবং মেন্ধর সেক্টরে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবর্ষণের মধ্যে বিএসএফের এক জওয়ান নিহত এবং অপরজন আহত হয়েছে। আহত জওয়ানকে উধমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
শ্রীনগর কারাগার থেকে মুক্তি পেলেন জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিক
অক্টোবর ৩০, ২০১৬ ০৮:৪০জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। শ্রীনগর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে গতকাল (শনিবার) সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হলে রাতে তিনি বাসায় পৌঁছান।
-
কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর আহত বিএসএফ জওয়ানের মৃত্যু
অক্টোবর ২৯, ২০১৬ ১২:৩৯ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছাকাছি জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে নিতীন সুভাষ (২৮) নামে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ওই জওয়ান গতকাল (শুক্রবার) রাতে পাক সেনাদের গুলিতে মারত্মকভাবে আহত হয়েছিলেন। আজ (শনিবার) সকালে তিনি মারা যান।