-
বায়তুল মুকাদ্দাস ইস্যু: জাতিসংঘে মার্কিন-বিরোধী প্রস্তাব পাস
ডিসেম্বর ২১, ২০১৭ ২১:২৫ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়েছে। গত ৬ ডিসেম্বর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন তা বাতিল করার আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।
-
ট্রাম্পের হুমকি গণতন্ত্রের অবমাননা: ইরান
ডিসেম্বর ২১, ২০১৭ ০৪:০৬ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম ইস্যুতে বিশ্বের স্বাধীন দেশগুলোকে হুমকি দিয়ে গণতন্ত্রের অবমাননা করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকে যেসব দেশ ট্রাম্পের বিতর্কিত ঘোষণার বিপক্ষে ভোট দেবে সেসব দেশকে সাহায্য দেয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন ভেটো: আমেরিকার নিন্দা করল আরব লীগ
ডিসেম্বর ২০, ২০১৭ ০৯:২৬ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা করেছে আরব লীগ।
-
আদালতে সুচি গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন: জাতিসংঘ
ডিসেম্বর ১৮, ২০১৭ ১৫:০৫জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা'দ আল-হোসেইন বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে মিয়ানমারের যেসব নেতা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তিনি আরো বলেছেন, বিচারের আওতায় আনলে মিয়ানমারের নেতা ও সামরিক কর্মকর্তারা যে গণহত্যার জন্য অভিযুক্ত হবেন সে সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
-
জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানাবে ইরান: জারিফ
ডিসেম্বর ১৭, ২০১৭ ০৩:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে নিজের ভয়াবহ অপরাধযজ্ঞ ধামাচাপা দিয়ে রাখার জন্য তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
-
'ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলবে ফিলিস্তিন'
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৩:৪৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। ট্রাম্পের ঘোষণা বাতিল করার বিষয়ে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার চিন্তা করছেন।
-
পরমাণু সমঝোতা মেনে চলুন: ওয়াশিংটনের প্রতি গুতেরেসের আহ্বান
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৩:৩৮তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ওয়াশিংটন ব্যতিত সমঝোতার পক্ষে স্বাক্ষরকারী অন্যান্য সদস্যদেশগুলো ২০১৫ সালের পরমাণু সমঝোতায় যে সমর্থন ব্যক্ত করেছে তাকে স্বাগত জানিয়েছেন তিনি।
-
ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে: জাতিসংঘ
ডিসেম্বর ০২, ২০১৭ ০০:০২যুদ্ধ-কবলিত ইয়েমেনের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয়ার কথা বলেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক শুক্রবার এ কথা বলেছেন।
-
মিয়ানমারকে প্রতিবেদন দাখিল করার জন্য জাতিসংঘের আলটিমেটাম
নভেম্বর ২৯, ২০১৭ ০৩:৪০জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’ মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।
-
রোহিঙ্গা মুসলমানরা অনুভূতিশূন্য হয়ে পড়েছে: ফিলিপ্পো গ্র্যান্ডি
নভেম্বর ২২, ২০১৭ ১৬:০৬জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মানসিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্বর, পাশবিক নির্যাতনের ঘটনায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা হতাশ এবং অসহায় হয়ে পড়েছে।