-
১০০টি এফ-৩৫ বিমান কিনবে জাপান
ডিসেম্বর ০১, ২০১৮ ১৫:৪০আমেরিকা থেকে ১০০টি এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করেছে জাপান। ধারণা করা হচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিমানবাহী যুদ্ধাজাহাজ বানাচ্ছে জাপান এবং সেই জাহাজের জন্য এসব বিমান কিনবে দেশটি।
-
জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের তারিখ ঘোষণা
নভেম্বর ২৮, ২০১৮ ১৪:৫৭জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোট হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। গত মাসে স্থানীয় সংসদে গণভোটের প্রস্তাব পাস হওয়ার পর এবার তারিখ ঘোষণা করা হলো।
-
দ্বীপগুলো হস্তান্তর করলে মার্কিন ঘাঁটি করতে দেব না: পুতিনকে জাপান
নভেম্বর ১৬, ২০১৮ ১৩:৩৫জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশ্বাস দিয়ে বলেছেন, যদি ক্রেমলিন পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিতর্কিত চারটি দ্বীপ টোকিওর কাছে হস্তান্তর করে তাহলে সেগুলোতে মার্কিন ঘাঁটি করতে দেয়া হবে না।
-
এএফসি: জাপানের কাশিমা অ্যান্টলার্স ক্লাব আর ইরানের পার্সপোলিস মুখোমুখি
নভেম্বর ১০, ২০১৮ ১৭:৩৭এএফসি চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ জাপানের কাশিমা অ্যান্টলার্স ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছে ইরানের পার্সপোলিস। এশিয়া ফুটবল কনফেডারেশন এ.এফ.সি. এই ফিল্মটি প্রকাশ করে জানিয়েছে: কাশিমা অ্যান্টলার্স তেহরান পৌঁছে গেছে এবং এরইমধ্যে খেলোয়াড়রা মাঠে নেমে খেলা শুরু করেছে।
-
ইরান থেকে আবার তেল নেয়া শুরু করবে জাপান
নভেম্বর ০৮, ২০১৮ ১৩:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আবার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করবে জাপানি কোম্পানি জেএক্সটিজি হোল্ডিংস। কোম্পানির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “উৎসের বহুমুখিতা ও অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
-
ইরানের কাছ থেকে আবার তেল কিনবে দ. কোরিয়া ও জাপান
নভেম্বর ০৭, ২০১৮ ০৫:৫৪দক্ষিণ কোরিয়া ও জাপান সাময়িক বিরতির পর আবার ইরানের কাছ থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করার কথা ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম তেল শোধন কোম্পানি ‘এসকে ইনোভেশন’র একজন কর্মকর্তা গতকাল (মঙ্গলবার) বলেছেন, জানুয়ারির শুরু থেকেই তারা ইরানের সাউথ পার্স তেল ও গ্যাস ক্ষেত্র থেকে তেল ও তেলজাত সামগ্রী আমদানি শুরু করবে।
-
মার্কিন ঘাঁটি ইস্যুতে ওকিনাওয়াতে গণভোটের সিদ্ধান্ত; উদ্বেগে আমেরিকা
অক্টোবর ২৬, ২০১৮ ১৪:৪৪জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। আজ (শুক্রবার) ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেওয়া হবে না।
-
পূর্ব চীন সাগরে প্রথম বিমান মহড়া চালাল জাপান: অংশ নিয়েছে আমেরিকাও
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:৪৮জাপানের বিমান বাহিনী মার্কিন বি-৫২ কৌশলগত বোমারু বিমানের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে এ মহড়া চালানোর কথা আজ(শুক্রবার) জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। তবে এই প্রথম পূর্ব চীন সাগরের ওপর বিমান মহড়া চালাল জাপান।
-
এখনো পরমাণু সমঝোতা সমর্থন করছে জাপান
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৭:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে এখনো সমর্থন করছে জাপান। দেশটির সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী তাকিও মোরি একথা বলেছেন।
-
মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ৭০ হাজার জাপানি নাগরিকের বিক্ষোভ
আগস্ট ১২, ২০১৮ ১৫:১৭জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ আয়োজনকারীরা জানিয়েছেন, ওকিনাওয়ার রাজধানী নাহা শহরে অনুষ্ঠিত গতকালের (শনিবার) এ প্রতিবাদ সমাবেশে অন্তত ৭০ হাজার মানুষ অংশ নেয়।