পূর্ব চীন সাগরে প্রথম বিমান মহড়া চালাল জাপান: অংশ নিয়েছে আমেরিকাও
https://parstoday.ir/bn/news/world-i64626-পূর্ব_চীন_সাগরে_প্রথম_বিমান_মহড়া_চালাল_জাপান_অংশ_নিয়েছে_আমেরিকাও
জাপানের বিমান বাহিনী মার্কিন বি-৫২ কৌশলগত বোমারু বিমানের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে এ মহড়া চালানোর কথা আজ(শুক্রবার) জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। তবে এই প্রথম পূর্ব চীন সাগরের ওপর বিমান মহড়া চালাল জাপান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:৪৮ Asia/Dhaka
  • পূর্ব চীন সাগরে প্রথম বিমান মহড়া চালাল জাপান: অংশ নিয়েছে আমেরিকাও

জাপানের বিমান বাহিনী মার্কিন বি-৫২ কৌশলগত বোমারু বিমানের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে এ মহড়া চালানোর কথা আজ(শুক্রবার) জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। তবে এই প্রথম পূর্ব চীন সাগরের ওপর বিমান মহড়া চালাল জাপান।

বিবৃতিতে বলা হয়েছে, জাপান-মার্কিন যৌথ তৎপরতার সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণের লক্ষ্যে মহড়া চালানো হয়। এতে দুই দেশের বিমান বাহিনীর কৌশলগত দক্ষতার উন্নতি হবে বলে জানানো হয়েছে।

বি-৫২ কৌশলগত বোমারু বিমান

মহড়ায় জাপানের ১৪টি এফ-১৫ এবং দুইটি এফ-২ জঙ্গি বিমান অংশ নেয়। মার্কিন গুয়াম ঘাঁটির একটি বি-৫২ বোমারু বিমানও অংশ নেয়ার কথা জানানো হয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা বলেন, সামরিক মহড়ার মাধ্যমে টোকিও-ওয়াশিংটন সহযোগিতা জোরদার হয়েছে।

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে যখন টোকিও-পিকিং উত্তেজনা তুঙ্গে সে সময় এ মহড়া চালানো হলো। পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপস করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং।

চীনের উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/২৮