-
ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে সেনা পাঠাবে জার্মানি
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ০৪:০১জার্মানির সংসদ ভূমধ্যসাগরের ন্যাটো মিশনে দেশটির সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে। ভূমধ্যসাগর পথে মানব এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অস্ত্র পাচার বন্ধে তৎপর ন্যাটো মিশনে অংশ নেয়ার জন্য সেখানে জার্মানির সাড়ে ছয়শ’সেনা পাঠানো হবে।
-
জার্মানিতে ৫০০ দায়েশ সন্ত্রাসী ঢুকে পড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১১, ২০১৬ ০২:২৮জার্মানিতে অন্তত ৫০০ দায়েশ সন্ত্রাসী ঢুকে পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিদেশি সন্ত্রাসীদের পাশাপাশি ‘দেশীয়’ সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে জার্মানি।
-
ইরানের গোয়েন্দামন্ত্রীর নজিরবিহীন জার্মানি সফর
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৮:১৮ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি জার্মানি সফর করেছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ এ সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় নি।
-
নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখতে পেলেন মসজিদের দরজায় দেয়াল
আগস্ট ৩১, ২০১৬ ১১:৩৯জার্মানির পারচিম শহরের একটি মসজিদে নামাজ আদায় করতে এসে মুসল্লিরা দেখতে পান যে মসজিদে ঢোকার দরজা দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছে। কংক্রিটের স্ল্যাব এবং সিমেন্টের গাঁথুনি দিয়ে রাতারাতি এ দেয়াল তোলা হয়েছে।
-
ইনজারলিক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি
আগস্ট ২৫, ২০১৬ ০৮:৫৯তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি থেকে ছয়টি টর্নেডো বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মানির সংসদীয় কমিটিকে যখন এ ঘাঁটিতে ঢুকতে দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো। জার্মান সাময়িকী ডার স্পাইগেল এ খবর দিয়েছে।
-
আঙ্কারা-বার্লিন সম্পর্ক অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে: ফ্রাংক ওয়াল্টার
আগস্ট ০৫, ২০১৬ ১৩:০২তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বার্লিন-আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে যে দৃশ্যত দুই পক্ষের মধ্যে আলোচনার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার।
-
ভিসামুক্তির সুবিধা থেকে তুরস্ক এখনো ৫ ধাপ দূরে: জার্মানি
আগস্ট ০২, ২০১৬ ১২:৩৯জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, তুরস্কের নাগরিকদের জন্য ইউরোপে ভিসামুক্তির সুবিধা পাওয়া থেকে তুর্কি সরকার এখনো পাঁচ ধাপ দূরে রয়েছে।
-
তুরস্কের সঙ্গে উত্তেজনা নেই: জার্মানি
আগস্ট ০২, ২০১৬ ০৮:৪৮তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের উত্তেজনা দেখা দেয় নি বলে জানিয়েছে জার্মান সরকার। দেশটি বলেছে, আংকারা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করার পর দু দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়।
-
‘মিউনিখ হত্যাকাণ্ডের সঙ্গে প্রবাসী ইরানি নাগরিকদের যোগসূত্র নেই’
জুলাই ২৪, ২০১৬ ০৫:৪৮জার্মানির মিউনিখে শুক্রবারের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জার্মান প্রবাসী ইরানি নাগরিকদের কোনো ধরনের সম্পর্ক নেই। এ কথা বলেছেন, মিউনিখস্থ ইরানি কনস্যুলেটের কনস্যুল জেনারেল আবদুল্লাহ নিকোনাম। তিনি বলেছেন,দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে মিউনিখের ঘাতকের কোনো সম্পর্ক নেই বলে জার্মান পুলিশের তদন্তে দেখা গেছে।
-
মিউনিখের ঘাতকের সঙ্গে নরওয়ের খুনি ব্রেইভিকের যোগাযোগ ছিল
জুলাই ২৩, ২০১৬ ১৪:২৬জার্মানির মিউনিখে গতকাল নয় ব্যক্তিকে হত্যাকারী বন্দুকধারীর সঙ্গে নরওয়ের আত্মস্বীকৃত গণহত্যাকারী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের যোগাযোগ ছিল। জার্মান পুলিশ এ কথা জানিয়ে বলেছে, গণহত্যা চালাতে অঙ্গীকারাবদ্ধ ছিল মিউনিখের হত্যকারী।